শনিবার , ১১ এপ্রিল ২০২৬
শনিবার , ১১ এপ্রিল ২০২৬
হোমসারা দেশঢাকাসহ ১৫ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস

ঢাকাসহ ১৫ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস

favicon
ভোরের আলো ডেস্ক:
ঢাকাসহ ১৫ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস

ঢাকাসহ দেশের ১৫ জেলায় ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে এসব এলাকায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।

রোববার (৫ এপ্রিল) রাত ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়। এতে সংশ্লিষ্ট নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

যেসব জেলায় ঝড়ের সম্ভাবনা রয়েছে সেগুলো হলো— ঢাকা, টাঙ্গাইল, ময়মনসিংহ, ফরিদপুর, মাদারীপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, রাঙামাটি এবং সিলেট

এ ছাড়া আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী কয়েক দিন দেশের বিভিন্ন স্থানে দমকা হাওয়া ও বজ্রসহ বৃষ্টি হতে পারে এবং কোথাও কোথাও শিলাবৃষ্টিরও আশঙ্কা রয়েছে। সপ্তাহজুড়ে এই ঝড়বৃষ্টির পরিস্থিতি অব্যাহত থাকতে পারে।