শনিবার , ১১ এপ্রিল ২০২৬
শনিবার , ১১ এপ্রিল ২০২৬
হোমজাতীয়প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ, ডিজেল আমদানি নিয়ে আলোচনা

প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ, ডিজেল আমদানি নিয়ে আলোচনা

favicon
ভোরের আলো ডেস্ক:
প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ, ডিজেল আমদানি নিয়ে আলোচনা

প্রধানমন্ত্রী তারেক রহমান-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা

সোমবার (৬ এপ্রিল) সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এ সাক্ষাৎ শেষে প্রধানমন্ত্রীর উপদেষ্টা হুমায়ুন কবির জানান, বৈঠকে ভারত থেকে পাইপলাইনের মাধ্যমে ডিজেল আমদানির বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে।

তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে ভারতের সঙ্গে সম্পর্ক এগিয়ে নেওয়া এবং দুই দেশের জনগণের মধ্যে সম্পর্ক আরও জোরদার করাই সরকারের মূল লক্ষ্য।

হুমায়ুন কবির আরও বলেন, অতীতের সম্পর্কের ধারা থেকে ভিন্নভাবে নতুন করে ইতিবাচক সম্পর্ক গড়ে তুলতে চায় বাংলাদেশ। দুই দেশের মধ্যে সহযোগিতা বাড়লে বিভিন্ন সমস্যার সমাধান সম্ভব বলেও তিনি উল্লেখ করেন।

এ সময় পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান-এর আসন্ন ভারত সফর নিয়েও কথা বলেন তিনি। জানান, ইন্ডিয়ান ওশান কনফারেন্সে অংশ নিতে তিনি মঙ্গলবার ভারত যাচ্ছেন এবং সেখানে ভারতের পররাষ্ট্রমন্ত্রী ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টার সঙ্গে বৈঠকের সম্ভাবনা রয়েছে।