শনিবার , ১১ এপ্রিল ২০২৬
শনিবার , ১১ এপ্রিল ২০২৬
হোমতথ্যপ্রযুক্তিমোবাইল ও ইন্টারনেট ব্যাংকিংয়ে প্রতারণা ঠেকাতে সরকারের ৭ পদক্ষেপ

মোবাইল ও ইন্টারনেট ব্যাংকিংয়ে প্রতারণা ঠেকাতে সরকারের ৭ পদক্ষেপ

favicon
ভোরের আলো ডেস্ক:
মোবাইল ও ইন্টারনেট ব্যাংকিংয়ে প্রতারণা ঠেকাতে সরকারের ৭ পদক্ষেপ

মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) ও ইন্টারনেট ব্যাংকিংয়ে হ্যাকার ও প্রতারক চক্রের কারসাজি রোধে সরকার সাতটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী

সোমবার (৬ এপ্রিল) সংসদে এসএম জাহাঙ্গীর হোসেন-এর প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, দেশে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস দ্রুত জনপ্রিয় হলেও ব্যবহারগত অসচেতনতার কারণে নানা ধরনের প্রতারণার ঝুঁকি তৈরি হচ্ছে। পাসওয়ার্ড শেয়ার করা, ডিভাইস হ্যাকিং এবং প্রতারকদের নতুন কৌশলের কারণে গ্রাহকরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন।

তিনি জানান, এ পরিস্থিতি মোকাবেলায় বাংলাদেশ ব্যাংক সক্রিয়ভাবে কাজ করছে এবং পেমেন্ট সিস্টেমের নিরাপত্তা জোরদার করা হচ্ছে।

সরকারের নেওয়া ৭টি প্রধান পদক্ষেপ:

  • এক এনআইডির বিপরীতে একটি এমএফএস প্রোভাইডারে একটিমাত্র হিসাব চালুর নির্দেশনা
  • গ্রাহকের মোবাইল নম্বর এনআইডির সঙ্গে মিলিয়ে যাচাই (বিটিআরসি-এর সহায়তায়)
  • পিন নম্বর সুরক্ষা ও সচেতনতা বাড়াতে এসএমএস, ভয়েস ও গণমাধ্যমে প্রচারণা
  • এমএফএস এজেন্টদের কার্যক্রমে কঠোর নজরদারি
  • গ্রাহকের অভিযোগ দ্রুত নিষ্পত্তির ব্যবস্থা
  • আইনশৃঙ্খলা বাহিনীর নিয়মিত অভিযান
  • সন্দেহজনক লেনদেন বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট-এ রিপোর্ট ও আইনগত ব্যবস্থা

এছাড়া অনলাইন ব্যাংকিংয়ে নিরাপত্তা বাড়াতে সব ব্যাংকে টু-ফ্যাক্টর অথেনটিকেশন (২এফএ) চালু রয়েছে বলেও জানান মন্ত্রী।

তিনি আশা প্রকাশ করেন, এসব সমন্বিত উদ্যোগের মাধ্যমে মোবাইল ও ইন্টারনেট ব্যাংকিং ব্যবস্থায় প্রতারণা কমিয়ে এনে গ্রাহকদের নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হবে।