দেশে খেলাপি ঋণ ছাড়াল ৫ লাখ ৪৪ হাজার কোটি টাকা
দেশের ব্যাংকিং খাতে খেলাপি ঋণের পরিমাণ বেড়ে ৫ লাখ ৪৪ হাজার ৮৩১ কোটি ৮৮ লাখ টাকায় দাঁড়িয়েছে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
সোমবার (৬ এপ্রিল) জাতীয় সংসদে আবুল হাসনাত-এর প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।
মন্ত্রী জানান, বর্তমান সংসদের সদস্য ও তাদের স্বার্থসংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ব্যাংক ও ফাইন্যান্স কোম্পানিতে মোট ঋণের পরিমাণ ১১ হাজার ১১৭ কোটি ৩১ লাখ টাকা।
এ ছাড়া সংসদ সদস্য ও তাদের সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নামে আরও ৩ হাজার ৩৩০ কোটি টাকা খেলাপি ঋণ রয়েছে, যা আদালতের নির্দেশনার কারণে বর্তমানে খেলাপি হিসেবে শ্রেণিবদ্ধ করা হয়নি।
তিনি বলেন, ব্যাংকিং খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনতে সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করছে এবং খেলাপি ঋণ কমাতে কার্যকর উদ্যোগ নেওয়া হচ্ছে।