বৃহস্পতিবার , ৩০ এপ্রিল ২০২৬
বৃহস্পতিবার , ৩০ এপ্রিল ২০২৬
হোমবিশ্বহজ ও ঈদুল আজহাকে ঘিরে সংযুক্ত আরব আমিরাতে ছয় দিনের ছুটি

হজ ও ঈদুল আজহাকে ঘিরে সংযুক্ত আরব আমিরাতে ছয় দিনের ছুটি

favicon
ভোরের আলো ডেস্ক:
হজ ও ঈদুল আজহাকে ঘিরে সংযুক্ত আরব আমিরাতে ছয় দিনের ছুটি

চলতি বছর পবিত্র হজ ও ঈদুল আজহাকে কেন্দ্র করে সম্ভাব্য তারিখ বিবেচনায় নিয়ে ছয় দিনের সরকারি ছুটি অনুমোদন করেছে সংযুক্ত আরব আমিরাত-এর মন্ত্রিসভা।

দেশটির সরকার জানিয়েছে, চাঁদ দেখার ওপর নির্ভর করে আরবি বর্ষপঞ্জির শেষ মাস জিলহজ শুরু হতে পারে আগামী ১৮ মে। এ মাসের ১০ তারিখে ঈদুল আজহা পালিত হয়। এর আগের দিন আরাফাত দিবস, যেদিন হজের প্রধান আনুষ্ঠানিকতা সম্পন্ন হয় এবং মুসল্লিরা আরাফাতের ময়দানে অবস্থান করেন।

এই হিসাব অনুযায়ী, পবিত্র হজ অনুষ্ঠিত হতে পারে ২৬ মে (মঙ্গলবার) এবং পরদিন ২৭ মে (বুধবার) ঈদুল আজহা পালিত হওয়ার সম্ভাবনা রয়েছে।