বুধবার , ২৪ জুন ২০২৬
বুধবার , ২৪ জুন ২০২৬
হোমবিশ্বট্রাম্পের অনুরোধও প্রত্যাখ্যান করতে পারে ইসরাইল: বেন-গভির

ট্রাম্পের অনুরোধও প্রত্যাখ্যান করতে পারে ইসরাইল: বেন-গভির

favicon
ভোরের আলো ডেস্ক:
ট্রাম্পের অনুরোধও প্রত্যাখ্যান করতে পারে ইসরাইল: বেন-গভির

ইসরাইলের উগ্র ডানপন্থী জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গভির বলেছেন, প্রয়োজন হলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প-এর সিদ্ধান্ত বা অনুরোধ প্রত্যাখ্যান করার ক্ষমতা ইসরাইলের রয়েছে।


একই সঙ্গে লেবাননের সঙ্গে সম্ভাব্য যেকোনো যুদ্ধবিরতি চুক্তির বিরোধিতা করে তিনি এটিকে গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করেছেন।


ইসরাইলি গণমাধ্যম আরুতজ শেভা-কে দেওয়া এক সাক্ষাৎকারে বেন-গভির বলেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের পক্ষ থেকে কোনো অনুরোধ বা আহ্বান এলেও ইসরাইল নিজেদের স্বার্থ অনুযায়ী সিদ্ধান্ত নিতে পারে।


লেবানন প্রসঙ্গে নিজের অবস্থান তুলে ধরে তিনি বলেন, কোনো পরিস্থিতিতেই সেখানে যুদ্ধবিরতি হওয়া উচিত নয়।


এদিকে দেশের অভ্যন্তরীণ রাজনীতি নিয়েও মন্তব্য করেন বেন-গভির। তিনি আশা প্রকাশ করেন, চলতি বছরের নির্বাচনের পরও ইসরাইলের বর্তমান ডানপন্থী জোট সরকার ক্ষমতায় থাকতে পারবে।