শনিবার , ১১ এপ্রিল ২০২৬
শনিবার , ১১ এপ্রিল ২০২৬
হোমখেলাবিসিবি নির্বাচনে হস্তক্ষেপের অভিযোগ, বুলবুলের কমিটি ভেঙে তামিমের নেতৃত্বে আহ্বায়ক কমিটি

বিসিবি নির্বাচনে হস্তক্ষেপের অভিযোগ, বুলবুলের কমিটি ভেঙে তামিমের নেতৃত্বে আহ্বায়ক কমিটি

favicon
ভোরের আলো ডেস্ক:
বিসিবি নির্বাচনে হস্তক্ষেপের অভিযোগ, বুলবুলের কমিটি ভেঙে তামিমের নেতৃত্বে আহ্বায়ক কমিটি

হস্তক্ষেপের অভিযোগে সভাপতি আমিনুল ইসলাম বুলবুল-এর নেতৃত্বাধীন কমিটি ভেঙে দেওয়া হয়েছে। নতুন করে তামিম ইকবাল-এর নেতৃত্বে ১১ সদস্যের একটি আহ্বায়ক কমিটি গঠন করেছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)

অভিযোগ রয়েছে, গত অক্টোবরে অনুষ্ঠিত বিসিবি নির্বাচনে তৎকালীন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া সরাসরি হস্তক্ষেপ করেছিলেন এবং নিজের পছন্দের প্রার্থীকে ভোট দিতে কাউন্সিলরদের ওপর চাপ প্রয়োগ করেন।

বিসিবি নির্বাচন প্রক্রিয়া স্বচ্ছ ছিল না—এ অভিযোগে ঢাকার ৫০টি ক্লাব, জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থার মনোনয়নবঞ্চিত অংশ এবং সাবেক ক্রিকেটারদের নিয়ে গঠিত ক্যাটাগরি-৩ লিখিত অভিযোগ দেয়। এর প্রেক্ষিতে গত ১১ মার্চ সাবেক বিচারপতি একেএম আসাদুজ্জামান-কে প্রধান করে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়।

গত ৫ এপ্রিল তদন্ত কমিটি তাদের প্রতিবেদন জমা দেয় এবং সুপারিশ প্রদান করে। প্রতিবেদনে নির্বাচনে হস্তক্ষেপ ও অনিয়মের প্রমাণ পাওয়া গেছে বলে উল্লেখ করা হয়। একই সঙ্গে বিসিবির গঠনতন্ত্র সংশোধনের প্রস্তাব দেওয়া হয়েছে।

ক্রীড়া পরিষদের কর্মকর্তা আমিনুল এহসান জানান, তদন্তে আসিফ মাহমুদ সজিব ভূঁইয়ার হস্তক্ষেপের বিষয়টি উঠে এসেছে। তিনি ও সাখাওয়াত হোসেন শেরাটন হোটেলে ভোটারদের প্রভাবিত করেছিলেন বলে অভিযোগ রয়েছে।

এ ছাড়া তদন্তে আরও বলা হয়েছে, আমিনুল ইসলাম বুলবুল একটি পক্ষ হিসেবে ১০ ক্রিকেটারকে মনোনয়ন দিয়ে সুবিধা নিয়েছেন। ফলে নির্বাচনটি অনিয়মপূর্ণ ও অসম্পূর্ণ ছিল বলে মত দিয়েছে তদন্ত কমিটি।