সিলেটসহ সীমান্ত এলাকায় ভূমিকম্প অনুভূত
বাংলাদেশের সিলেট ও পার্শ্ববর্তী এলাকায় ভূমিকম্প অনুভূত হয়েছে। এর উৎপত্তিস্থল ছিল ভারতের আসাম রাজ্যের শিলচর এলাকায়।
মঙ্গলবার (৭ এপ্রিল) বিকেলে ৪ দশমিক ৯ মাত্রার এ ভূকম্পন অনুভূত হয়। বাংলাদেশ সময় দুপুর ২টা ৪৮ মিনিটে এটি শুরু হয়।
যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (USGS) জানায়, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল শিলচর শহর থেকে প্রায় ১১ কিলোমিটার উত্তর-পশ্চিমে এবং এর গভীরতা ছিল ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার।
এই কম্পন সিলেটসহ দেশের সীমান্তবর্তী এলাকাগুলোতেও অনুভূত হয়েছে।