বৃহস্পতিবার , ২৭ আগস্ট ২০২৬
বৃহস্পতিবার , ২৭ আগস্ট ২০২৬
হোমসারা দেশগোপালগঞ্জে তেলের সংকটে মহাসড়ক অবরোধ, ঘণ্টার পর স্বাভাবিক চলাচল

গোপালগঞ্জে তেলের সংকটে মহাসড়ক অবরোধ, ঘণ্টার পর স্বাভাবিক চলাচল

favicon
ভোরের আলো ডেস্ক:
গোপালগঞ্জে তেলের সংকটে মহাসড়ক অবরোধ, ঘণ্টার পর স্বাভাবিক চলাচল

গোপালগঞ্জ-এ ফিলিং স্টেশনগুলোতে জ্বালানি তেল না পেয়ে বিক্ষোভে ফেটে পড়ে স্থানীয় যানবাহন চালক ও বাইকাররা। এ সময় তারা ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ করে রাখলে সৃষ্টি হয় তীব্র যানজট ও ভোগান্তি।

ভুক্তভোগীদের অভিযোগ, ভোর থেকেই পৌর এলাকার সাতটি ফিলিং স্টেশনে তেল সরবরাহ বন্ধ ছিল। চালকরা ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও তেল না পেয়ে বিকেল পৌনে ৩টার দিকে মান্দারতলা এলাকায় একটি ফিলিং স্টেশনের সামনে গাছের গুঁড়ি ফেলে মহাসড়ক অবরোধ করেন।

এতে মহাসড়কের দুই পাশে শত শত যানবাহন আটকা পড়ে এবং প্রায় দুই কিলোমিটার এলাকায় দীর্ঘ যানজট সৃষ্টি হয়। যাত্রী ও সাধারণ মানুষ চরম দুর্ভোগে পড়েন।

অবরোধকারীরা অভিযোগ করেন, অনেক ফিলিং স্টেশনে তেল মজুদ থাকা সত্ত্বেও তা সরবরাহ করা হচ্ছে না, ফলে তাদের দৈনন্দিন জীবন ও পেশাগত কাজ ব্যাহত হচ্ছে।

অন্যদিকে, একটি ফিলিং স্টেশনের মালিক জানান, টানা কাজের চাপে কর্মচারীরা অসুস্থ হয়ে পড়ছেন এবং জনবল সংকটের কারণে তেল সরবরাহে বিলম্ব হচ্ছে।