শুক্রবার , ১৭ এপ্রিল ২০২৬
শুক্রবার , ১৭ এপ্রিল ২০২৬
হোমসারা দেশকালাইয়ে গরু চুরির মামলায় বিএনপি নেতা গ্রেপ্তার, উঠে আসছে নানা অভিযোগ

কালাইয়ে গরু চুরির মামলায় বিএনপি নেতা গ্রেপ্তার, উঠে আসছে নানা অভিযোগ

favicon
ভোরের আলো ডেস্ক:
কালাইয়ে গরু চুরির মামলায় বিএনপি নেতা গ্রেপ্তার, উঠে আসছে নানা অভিযোগ

কালাই উপজেলায় গরু চুরির মামলায় এক বিএনপি নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুনট ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সভাপতি ফিরোজ আহম্মেদ মন্ডল-কে শনিবার গভীর রাতে নিজ বাড়ি থেকে আটক করা হয় এবং পরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম। তিনি জানান, পূর্বে গ্রেপ্তার হওয়া আসামিদের জবানবন্দির ভিত্তিতে ফিরোজের নাম সামনে আসে।

পুলিশ সূত্রে জানা যায়, গত বছরের ৩০ নভেম্বর বেগুনগ্রামে এক গৃহবধূর গোয়ালঘর থেকে তিনটি গরু চুরির ঘটনায় দায়ের হওয়া মামলার তদন্তে এই তথ্য পাওয়া যায়। আসামিদের স্বীকারোক্তি অনুযায়ী, একটি গর্ভবতী গাভী শিবগঞ্জের একটি পরিত্যক্ত স্থানে লুকিয়ে রেখে পরে বগুড়ার সোনাতলা এলাকার একটি হাটে বিক্রি করা হয়। সেই অর্থের একটি অংশ ফিরোজ আহম্মেদ মন্ডল পেয়েছিলেন বলেও অভিযোগ রয়েছে।

গ্রেপ্তারের পর স্থানীয়দের কাছ থেকে তার বিরুদ্ধে আরও নানা অভিযোগ সামনে আসছে। এলাকাবাসীর দাবি, তিনি দীর্ঘদিন ধরে চুরি, মাদক কারবার এবং চাঁদাবাজির সঙ্গে জড়িত একটি সংঘবদ্ধ চক্রের নেতৃত্ব দিচ্ছিলেন।