বৃহস্পতিবার , ২৫ জুন ২০২৬
বৃহস্পতিবার , ২৫ জুন ২০২৬
হোমসারা দেশআগৈলঝাড়ায় সেতু নির্মাণে রডের বদলে বাঁশ, নিম্নমানের কাজের অভিযোগে সমালোচনা

আগৈলঝাড়ায় সেতু নির্মাণে রডের বদলে বাঁশ, নিম্নমানের কাজের অভিযোগে সমালোচনা

favicon
ভোরের আলো ডেস্ক:
আগৈলঝাড়ায় সেতু নির্মাণে রডের বদলে বাঁশ, নিম্নমানের কাজের অভিযোগে সমালোচনা

বরিশালের আগৈলঝাড়ায় একটি লোহার সেতু নির্মাণে রডের পরিবর্তে বাঁশের কঞ্চি ব্যবহারের অভিযোগ উঠেছে, যা নিয়ে এলাকায় তীব্র সমালোচনা শুরু হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়ার পর বিষয়টি ব্যাপকভাবে আলোচনায় আসে। তবে বুধবার বিকেল ৫টা পর্যন্ত সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে দৃশ্যমান কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।

স্থানীয়দের দাবি, উপজেলার রত্নপুর ইউনিয়নের দুশমী-করিম বাজার খালের ওপর বারপাইকা গ্রামের রুহুল আমিনের বাড়ির সামনে ইউনিয়ন পরিষদের অর্থায়নে সেতুটি নির্মাণ করা হয়েছে। মঙ্গলবার কাজ শেষ হয়।

সেতুটির দৈর্ঘ্য ৪৫ ফুট ও প্রস্থ সাড়ে পাঁচ ফুট বলে জানানো হলেও স্থানীয়দের অভিযোগ, প্রকৃতপক্ষে এর দৈর্ঘ্য হওয়ার কথা ছিল ৫৫ ফুট। কিন্তু মাত্র ৪৫ ফুট পর্যন্ত ঢালাই দেওয়া হয়েছে।

এছাড়া নির্মাণকাজে ব্যবহৃত অন্যান্য উপকরণও নিম্নমানের বলে অভিযোগ রয়েছে, যা সেতুটির স্থায়িত্ব ও নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি করেছে। স্থানীয়রা দ্রুত তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।