বৃহস্পতিবার , ২৫ জুন ২০২৬
বৃহস্পতিবার , ২৫ জুন ২০২৬
হোমসারা দেশফেক আইডি ও প্রতারণায় তরুণীদের ফাঁদে ফেলে ধর্ষণ ও ব্ল্যাকমেইল, যুবক গ্রেপ্তার

ফেক আইডি ও প্রতারণায় তরুণীদের ফাঁদে ফেলে ধর্ষণ ও ব্ল্যাকমেইল, যুবক গ্রেপ্তার

favicon
ভোরের আলো ডেস্ক:
ফেক আইডি ও প্রতারণায় তরুণীদের ফাঁদে ফেলে ধর্ষণ ও ব্ল্যাকমেইল, যুবক গ্রেপ্তার

ধর্ষণ ও ব্ল্যাকমেইলের অভিযোগে রাশেদুল ইসলাম রাব্বি (৩০) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি ফেসবুকে ফেক আইডি ব্যবহার করে তরুণীদের টার্গেট করে প্রতারণার মাধ্যমে যৌন নির্যাতন ও ভিডিও ধারণ করতেন বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

বুধবার (১৫ এপ্রিল) দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ডিএমপির ওয়ারী বিভাগের উপকমিশনার (ডিসি) মল্লিক আহসান উদ্দিন সামী।

পুলিশ জানায়, রাব্বি মূলত মিরপুর এলাকার তরুণীদের লক্ষ্য করে ফেসবুকে ভুয়া আইডি খুলে মেয়েদের কণ্ঠ নকল করে যোগাযোগ করতেন। পরে বিশ্বাস অর্জনের পর ভুক্তভোগীদের যাত্রাবাড়ীর দনিয়া এলাকার একটি নির্মাণাধীন ভবনে নিয়ে গিয়ে যৌন নির্যাতন ও ভিডিও ধারণ করতেন।

সংস্থাটির দাবি, গত দুই মাসে তিনি এ ধরনের অন্তত ১৩টি ঘটনা ঘটিয়েছেন। ভুক্তভোগীদের বয়স ১৮ থেকে ২০ বছরের মধ্যে।

গ্রেপ্তারের সময় তার কাছ থেকে ৫ জন ভুক্তভোগীর মোবাইল ফোন উদ্ধার করা হয়। পরে তদন্তে আরও অন্তত ১০টি ঘটনার তথ্য পাওয়া গেছে বলে জানায় পুলিশ।

পুলিশ আরও জানায়, ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে ভুক্তভোগীদের কাছ থেকে নিয়মিত অর্থ আদায় করতেন তিনি। পর্নোগ্রাফি সংক্রান্ত একটি অভিযোগের ভিত্তিতে শুরুতে তাকে গ্রেপ্তার করা হলেও পরবর্তীতে তার বিরুদ্ধে বিস্তৃত অপরাধের তথ্য উঠে আসে।