শুক্রবার , ১৭ এপ্রিল ২০২৬
শুক্রবার , ১৭ এপ্রিল ২০২৬
হোমসারা দেশবনানীর বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট

বনানীর বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট

favicon
ভোরের আলো ডেস্ক:
বনানীর বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট

রাজধানীর Banani এলাকায় একটি বহুতল ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট কাজ করছে।

বুধবার (১৫ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বনানীর ১২ নম্বর রোডের কাঁচাবাজার সংলগ্ন ৪৪ নম্বর ভবনের ১১ তলায় আগুনের সূত্রপাত হয়।

ফায়ার সার্ভিস জানায়, আগুনের খবর পেয়ে প্রথমে দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আরও তিনটি ইউনিট যোগ দেওয়া হয়।

তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে বিস্তারিত জানা যায়নি। তবে আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের সদস্যরা চেষ্টা চালিয়ে যাচ্ছেন।