রবিবার , ১৯ এপ্রিল ২০২৬
রবিবার , ১৯ এপ্রিল ২০২৬
হোমসারা দেশপাঁচ জেলায় বজ্রাঘাতে ১১ জনের মৃত্যু

পাঁচ জেলায় বজ্রাঘাতে ১১ জনের মৃত্যু

favicon
ভোরের আলো ডেস্ক:
পাঁচ জেলায় বজ্রাঘাতে ১১ জনের মৃত্যু

দেশের পাঁচ জেলায় বজ্রাঘাতে ১১ জনের মৃত্যুর ঘটনা ঘটেছে। শনিবার (১৮ এপ্রিল) দুপুরে এসব দুর্ঘটনা ঘটে। সুনামগঞ্জ, রংপুর, ময়মনসিংহ, নেত্রকোনা ও হবিগঞ্জ—এই পাঁচ জেলায় প্রাণহানির ঘটনা ঘটে।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, সুনামগঞ্জ জেলায় সবচেয়ে বেশি পাঁচজনের মৃত্যু হয়েছে। রংপুরে দুজন, ময়মনসিংহে দুজন, নেত্রকোনা ও হবিগঞ্জে একজন করে নিহত হয়েছেন।

সুনামগঞ্জের তাহিরপুর, জামালগঞ্জ, ধর্মপাশা ও দিরাই উপজেলার বিভিন্ন হাওর এলাকায় এসব ঘটনা ঘটে। নিহতদের মধ্যে রয়েছেন ধর্মপাশার হাবিবুর রহমান (৩০) ও রহমত উল্লা (১৫), জামালগঞ্জের নাজমুল হোসেন (২৬), তাহিরপুরের আবুল কালাম (২৫) এবং দিরাইয়ের লিটন মিয়া (৩০)।

তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, বজ্রাঘাতে এক কৃষকের মৃত্যু হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।