রবিবার , ১৯ এপ্রিল ২০২৬
রবিবার , ১৯ এপ্রিল ২০২৬
হোমসারা দেশদুই দশক পর পৈতৃক ভিটায় প্রধানমন্ত্রী তারেক রহমান, বগুড়াকে সিটি করপোরেশন ঘোষণার সম্ভাবনা

দুই দশক পর পৈতৃক ভিটায় প্রধানমন্ত্রী তারেক রহমান, বগুড়াকে সিটি করপোরেশন ঘোষণার সম্ভাবনা

favicon
ভোরের আলো ডেস্ক:
দুই দশক পর পৈতৃক ভিটায় প্রধানমন্ত্রী তারেক রহমান, বগুড়াকে সিটি করপোরেশন ঘোষণার সম্ভাবনা

দীর্ঘ দুই দশক পর পৈতৃক ভিটা বগুড়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সরকারপ্রধান হিসেবে আগামীকাল সোমবার (২০ এপ্রিল) নিজ জেলা সফরে গিয়ে বগুড়াকে দেশের ১৩তম সিটি করপোরেশন হিসেবে ঘোষণা করবেন বলে জানা গেছে।

সফরকে ঘিরে বগুড়াজুড়ে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। স্থানীয়দের মধ্যে দেখা দিয়েছে ব্যাপক উচ্ছ্বাস। গাবতলী উপজেলার বাগবাড়িতে অবস্থিত শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পৈতৃক ভিটায়ও চলছে প্রস্তুতি।

৬৬ বছর ধরে ওই বাড়ির দেখভাল করা ৮০ বছর বয়সী আবদুস সাত্তার বলেন, একই পরিবারের তিন সদস্যকে রাষ্ট্রপ্রধান হিসেবে দেখার অভিজ্ঞতা তার জীবনের বিরল পাওয়া। প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমনে তিনি আনন্দ প্রকাশ করেন এবং দেশের কল্যাণ কামনা করেন।

এর আগে ২০০৬ সালে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সঙ্গে সর্বশেষ পৈতৃক ভিটা সফর করেছিলেন তারেক রহমান। প্রায় ২০ বছর পর এবার তিনি ফিরছেন প্রধানমন্ত্রী হিসেবে।

সোমবার ঢাকা থেকে বগুড়ায় পৌঁছে প্রধানমন্ত্রী প্রথমেই বগুড়া পৌরসভাকে সিটি করপোরেশন হিসেবে ঘোষণার আনুষ্ঠানিকতা সম্পন্ন করবেন। পাশাপাশি প্রেসক্লাব উদ্বোধন, বায়তুর রহমান সেন্ট্রাল মসজিদ পুনর্নির্মাণ কার্যক্রম এবং অন্যান্য রাষ্ট্রীয় কর্মসূচিতে অংশ নেবেন।

দিনের শেষ ভাগে শহরের আলতাফুন্নেসা খেলার মাঠে আয়োজিত জনসভায় বক্তব্য দেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।

স্থানীয়দের প্রত্যাশা, প্রধানমন্ত্রীর এ সফরের মাধ্যমে দীর্ঘদিন অবহেলিত এ অঞ্চল উন্নয়নের মূলধারায় যুক্ত হবে।