রবিবার , ১৯ এপ্রিল ২০২৬
রবিবার , ১৯ এপ্রিল ২০২৬
হোমসারা দেশমোহাম্মদপুরে লম্বু আসাদুল হত্যা: পূর্ববিরোধ ও টাকা-পয়সার দ্বন্দ্বে খুন, জানাল পুলিশ

মোহাম্মদপুরে লম্বু আসাদুল হত্যা: পূর্ববিরোধ ও টাকা-পয়সার দ্বন্দ্বে খুন, জানাল পুলিশ

favicon
ভোরের আলো ডেস্ক:
মোহাম্মদপুরে লম্বু আসাদুল হত্যা: পূর্ববিরোধ ও টাকা-পয়সার দ্বন্দ্বে খুন, জানাল পুলিশ

রাজধানীর মোহাম্মদপুরে আসাদুল হক ওরফে লম্বু আসাদুল (২৮) হত্যাকাণ্ডের পেছনে পূর্বশত্রুতা ও আর্থিক বিরোধের তথ্য জানিয়েছে পুলিশ।

শনিবার (১৮ এপ্রিল) ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে তেজগাঁও বিভাগের উপকমিশনার (ডিসি) মো. ইবনে মিজান বলেন, নিহত আসাদুল ও গ্রেপ্তার আকতারের মধ্যে আগে থেকেই বিরোধ ছিল। এর আগে তাদের মধ্যে মারামারির একটি ঘটনায় আকতার মামলা করলে আসাদুল গ্রেপ্তার হয়ে কারাগারেও যান।

পরে জামিনে মুক্তি পাওয়ার পর দুই পক্ষের মধ্যে বিরোধ আরও তীব্র হয়। পাশাপাশি টাকা-পয়সা সংক্রান্ত দ্বন্দ্বও ছিল। এসবের জেরে প্রতিশোধ নিতে আকতার, আসাদুলের পরিচিত কয়েকজনের সহায়তায় তাকে মধ্যরাতে ডেকে নেয়।

পুলিশের ভাষ্য, পরিকল্পিতভাবে ছুরিকাঘাত ও ইট দিয়ে আঘাত করে আসাদুলকে হত্যা করা হয়। পরে মরদেহ মোহাম্মদপুরের রায়েরবাজার বেড়িবাঁধ এলাকায় ফেলে রেখে যায় অভিযুক্তরা।

পুলিশের ভাষ্য, পরিকল্পিতভাবে ছুরিকাঘাত ও ইট দিয়ে আঘাত করে আসাদুলকে হত্যা করা হয়। পরে মরদেহ মোহাম্মদপুরের রায়েরবাজার বেড়িবাঁধ এলাকায় ফেলে রেখে যায় অভিযুক্তরা।

গত বৃহস্পতিবার সংঘটিত এই হত্যাকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।