রবিবার , ১৯ এপ্রিল ২০২৬
রবিবার , ১৯ এপ্রিল ২০২৬
হোমসারা দেশবিজয়নগরে কালবৈশাখীর তাণ্ডব, লণ্ডভণ্ড ঘরবাড়ি ও দোকান

বিজয়নগরে কালবৈশাখীর তাণ্ডব, লণ্ডভণ্ড ঘরবাড়ি ও দোকান

favicon
ভোরের আলো ডেস্ক:
বিজয়নগরে কালবৈশাখীর তাণ্ডব, লণ্ডভণ্ড ঘরবাড়ি ও দোকান

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় হঠাৎ বয়ে যাওয়া কালবৈশাখী ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। শনিবার (১৮ এপ্রিল) বিকেলে উপজেলার পত্তন ইউনিয়নের ওপর দিয়ে বয়ে যাওয়া ঝড়ে দুটি বসতঘর ও চারটি দোকান লণ্ডভণ্ড হয়ে যায়। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

স্থানীয় সূত্র জানায়, বিকেলে হঠাৎ আকাশ কালো হয়ে প্রবল বেগে ঝড় শুরু হয়। ঝড়ের তীব্রতায় পত্তন ইউনিয়নের মনিপুর বাজারের চারটি দোকান মুহূর্তেই দুমড়ে-মুচড়ে যায়। এছাড়া বড় পুকুর পাড় ও লক্ষ্মীমোড়া এলাকায় দুটি বসতঘর ক্ষতিগ্রস্ত হয়।

ঝড়ের কারণে ইউনিয়নের বিভিন্ন এলাকায় গাছপালা ভেঙে পড়েছে বলেও জানা গেছে।

পত্তন ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ড সদস্য মো. নূর ইসলাম ক্ষয়ক্ষতির বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে বিজয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাকিনা আক্তার জানিয়েছেন, ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর খোঁজখবর নেওয়া হচ্ছে। সরেজমিন তদন্ত শেষে ক্ষতিগ্রস্তদের প্রয়োজনীয় সহায়তা দেওয়ার ব্যবস্থা নেওয়া হবে।