সোমবার , ২০ এপ্রিল ২০২৬
সোমবার , ২০ এপ্রিল ২০২৬
হোমসারা দেশশুকনো মৌসুমে পানির হাহাকার, বান্দরবানের ৩৪ ইউনিয়নে তীব্র সংকট

শুকনো মৌসুমে পানির হাহাকার, বান্দরবানের ৩৪ ইউনিয়নে তীব্র সংকট

favicon
ভোরের আলো ডেস্ক:
শুকনো মৌসুমে পানির হাহাকার, বান্দরবানের ৩৪ ইউনিয়নে তীব্র সংকট

শুকনো মৌসুম শুরু হতেই পাহাড়ি জেলা বান্দরবানে দেখা দিয়েছে তীব্র পানির সংকট। জেলার সাত উপজেলার ৩৪টি ইউনিয়নে সুপেয় ও ব্যবহারযোগ্য পানির জন্য চরম দুর্ভোগে পড়েছেন বাসিন্দারা।

স্থানীয় সূত্র জানায়, সদর উপজেলার সুয়ালক ও টংকাবতি, রোয়াংছড়ির তারাছা, রুমার গালেংগ্যা এবং থানচির বলিপাড়াসহ কয়েকটি পাহাড়ি এলাকায় সংকট সবচেয়ে বেশি। এসব অঞ্চলের প্রায় ৯০টি পাড়ায় বসবাসরত ম্রো, বম, মারমা, চাকমা, ত্রিপুরা ও তঞ্চঙ্গ্যা জনগোষ্ঠীর সাড়ে চার হাজারের বেশি পরিবার পানির অভাবে দুর্বিষহ জীবন কাটাচ্ছে।

সংশ্লিষ্টরা বলছেন, পাহাড়ে দীর্ঘদিনের বন উজাড়, প্রাকৃতিক উৎস শুকিয়ে যাওয়া এবং খরার কারণে ঝিরি-ঝর্ণাগুলো আগের মতো পানি ধরে রাখতে পারছে না। ফলে প্রতিবছর শুকনো মৌসুমে সংকট আরও প্রকট হয়ে উঠছে।

বিশেষজ্ঞদের মতে, বন ও প্রাকৃতিক পানির উৎস সংরক্ষণে কার্যকর নীতিমালা এবং স্থানীয় পর্যায়ে সচেতনতা ছাড়া এই সংকট থেকে উত্তরণ সম্ভব নয়।

বিশেষজ্ঞদের মতে, বন ও প্রাকৃতিক পানির উৎস সংরক্ষণে কার্যকর নীতিমালা এবং স্থানীয় পর্যায়ে সচেতনতা ছাড়া এই সংকট থেকে উত্তরণ সম্ভব নয়।

পাহাড়ি জনগোষ্ঠীর দীর্ঘদিনের এই সংকট নিরসনে টেকসই পানি ব্যবস্থাপনা ও সরকারি উদ্যোগ জরুরি বলে মনে করছেন সংশ্লিষ্টরা।