কুমিল্লায় বিএনপি নেতা রেজাউল কাইয়ুম আটক, থানা ঘেরাও অনুসারীদের
কুমিল্লা-র আদর্শ সদর উপজেলা বিএনপির সভাপতি রেজাউল কাইয়ুম-কে আটক করেছে পুলিশ। বর্তমানে তাকে কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
রোববার (৩ মে) দুপুর ১২টার দিকে নগরীর শাসনগাছা এলাকায় নিজ বাসা থেকে তাকে আটক করা হয় বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. সাইফুল মালিক।
তবে ঠিক কী কারণে তাকে আটক করা হয়েছে, সে বিষয়ে এখনো কিছু জানায়নি পুলিশ।
এদিকে, বিএনপি নেতা রেজাউল কাইয়ুম-কে আটকের প্রতিবাদে তার অনুসারীরা কোতোয়ালি মডেল থানা ঘেরাও করে রেখেছেন।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার বলেন, আটক নেতাকে জিজ্ঞাসাবাদ চলছে এবং পরে বিস্তারিত জানানো হবে।