সোমবার , ০৪ মে ২০২৬
সোমবার , ০৪ মে ২০২৬
হোমসারা দেশ৮ জেলায় ৬০ কিলোমিটার বেগে ঝড়ের আশঙ্কা, হতে পারে বজ্রসহ বৃষ্টি

৮ জেলায় ৬০ কিলোমিটার বেগে ঝড়ের আশঙ্কা, হতে পারে বজ্রসহ বৃষ্টি

favicon
ভোরের আলো ডেস্ক:
৮ জেলায় ৬০ কিলোমিটার বেগে ঝড়ের আশঙ্কা, হতে পারে বজ্রসহ বৃষ্টি

দেশের মধ্যাঞ্চল ও দক্ষিণ-পূর্বাঞ্চলের ৮টি জেলায় ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।

সোমবার (৪ মে) দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া এক সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়।

সতর্কবার্তায় বলা হয়েছে, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, বরিশাল, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং সিলেট জেলার ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

এ সময় সংশ্লিষ্ট এলাকাগুলোতে বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।