সোমবার , ০৪ মে ২০২৬
সোমবার , ০৪ মে ২০২৬
হোমখেলাহায়দরাবাদ কিংসম্যানকে হারিয়ে ৯ বছর পর পিএসএল চ্যাম্পিয়ন পেশোয়ার জালমি

হায়দরাবাদ কিংসম্যানকে হারিয়ে ৯ বছর পর পিএসএল চ্যাম্পিয়ন পেশোয়ার জালমি

favicon
ভোরের আলো ডেস্ক:
হায়দরাবাদ কিংসম্যানকে হারিয়ে ৯ বছর পর পিএসএল চ্যাম্পিয়ন পেশোয়ার জালমি

হায়দরাবাদ কিংসম্যানকে ৫ উইকেটে হারিয়ে ৯ বছর পর আবারও পাকিস্তান সুপার লিগে শিরোপা জিতেছে পেশোয়ার জালমি। ১৩০ রানের লক্ষ্য তারা ২৮ বল হাতে রেখেই টপকে যায়।

রোববার (৩ মে) লাহোরে টস হেরে প্রথমে ব্যাট করতে নামে হায়দরাবাদ কিংসম্যান। ইনিংসের শুরুটা কিছুটা ভালো হলেও নিয়মিত ব্যবধানে উইকেট হারাতে থাকে দলটি। অধিনায়ক লাবুশেন ১২ বলে ২০ রান করে আউট হন। উসমান ও ইরফান খান বড় ইনিংস খেলতে ব্যর্থ হন।

বোলিংয়ে দারুণ নিয়ন্ত্রণ দেখান নাহিদ রানা। তিনি গ্লেন ম্যাক্সওয়েলকে আউট করেন এবং শেষ দুই ওভারে মাত্র ৪ রান দেন, যার মধ্যে একটি ছিল মেডেন। হায়দরাবাদ শেষ পর্যন্ত ১২৯ রানে অলআউট হয়। সায়েম আইয়ুব ৫৪ রানের ইনিংস খেলেন। এছাড়া ৪ উইকেট নেন অ্যারন হার্ডি।

জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই চাপে পড়ে পেশোয়ার জালমি। মাত্র ৪০ রানে টপ অর্ডারের ৪ ব্যাটার সাজঘরে ফেরেন। শূন্য রানে আউট হন বাবর আজম। হারিস ও মেন্ডিসও ব্যর্থ হন।