মঙ্গলবার , ০৫ মে ২০২৬
মঙ্গলবার , ০৫ মে ২০২৬
হোমসারা দেশনান্দাইলে সংঘবদ্ধ ধর্ষণ: প্রধান আসামি কাজল গ্রেপ্তার, রিমান্ড আবেদন

নান্দাইলে সংঘবদ্ধ ধর্ষণ: প্রধান আসামি কাজল গ্রেপ্তার, রিমান্ড আবেদন

favicon
ভোরের আলো ডেস্ক:
নান্দাইলে সংঘবদ্ধ ধর্ষণ: প্রধান আসামি কাজল গ্রেপ্তার, রিমান্ড আবেদন

নান্দাইল-এ শিশুসন্তানের সামনে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় প্রধান আসামি কাজল (৩৫)কে গ্রেপ্তার করেছে র‍্যাব-১৪। সোমবার (৪ মে) বিকেলে ফেনী সদর উপজেলার বিরলী বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়। মঙ্গলবার (৫ মে) তাকে আদালতে পাঠিয়ে পাঁচ দিনের রিমান্ড আবেদন করা হয়েছে।

র‍্যাব জানায়, গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।

গত ২০ এপ্রিল গভীর রাতে নান্দাইল উপজেলার একটি নির্জন হাওর এলাকায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগী নারী (২৬) ভুলবশত নান্দাইল চৌরাস্তা এলাকায় গেলে আসামি কৌশলে তাকে অটোরিকশায় তুলে নেয়। পরে নির্জন স্থানে নিয়ে গিয়ে কাজলসহ আরও কয়েকজন মিলে তাকে নির্যাতন করে।

ঘটনার সময় ভুক্তভোগীর তিন বছরের মেয়েসন্তান তার সঙ্গে ছিল। পরে স্থানীয়রা মা ও শিশুকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করেন। এ ঘটনায় ভুক্তভোগীর বাবা বাদী হয়ে নান্দাইল থানায় মামলা দায়ের করেছেন।