বৃহস্পতিবার , ২৫ জুন ২০২৬
বৃহস্পতিবার , ২৫ জুন ২০২৬
হোমসারা দেশনড়াইলে ঘুমন্ত স্ত্রীকে কুপিয়ে হত্যা, স্বামী গ্রেফতার

নড়াইলে ঘুমন্ত স্ত্রীকে কুপিয়ে হত্যা, স্বামী গ্রেফতার

favicon
ভোরের আলো ডেস্ক:
নড়াইলে ঘুমন্ত স্ত্রীকে কুপিয়ে হত্যা, স্বামী গ্রেফতার

নড়াইল জেলায় আত্মীয়ের বাড়িতে বেড়াতে এসে ঘুমন্ত স্ত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগে স্বামীকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (৫ মে) মধ্যরাতে সদর উপজেলার বাহিরগ্রাম এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা যায়, খুলনার ফুলতলা এলাকা থেকে পরিবারসহ আত্মীয়ের বাড়িতে বেড়াতে আসেন সাকিব শেখ। রাতে ঘুমন্ত অবস্থায় তার স্ত্রী চাঁদনী আক্তার-কে ধারালো বটি দিয়ে গুরুতর জখম করেন তিনি।

পরিবারের সদস্যরা দ্রুত আহত চাঁদনীকে নড়াইল জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পরপরই অভিযুক্ত স্বামীকে আটক করে পুলিশ এবং বিষয়টি নিয়ে তদন্ত চলছে।