বুধবার , ০৬ মে ২০২৬
বুধবার , ০৬ মে ২০২৬
হোমসারা দেশচুয়াডাঙ্গায় ৩ কোটির বেশি টাকার মাদক ধ্বংস করল বিজিবি

চুয়াডাঙ্গায় ৩ কোটির বেশি টাকার মাদক ধ্বংস করল বিজিবি

favicon
ভোরের আলো ডেস্ক:
চুয়াডাঙ্গায় ৩ কোটির বেশি টাকার মাদক ধ্বংস করল বিজিবি

চুয়াডাঙ্গায় প্রায় ৩ কোটির বেশি মূল্যের বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ধ্বংস করেছে বর্ডার গার্ড বাংলাদেশ। বুধবার (৬ মে) সকালে চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়ন সদরে এসব মাদক ধ্বংস করা হয়।

জানা যায়, ২০২৪ সালের ১ আগস্ট থেকে ২০২৫ সালের ৩১ জুলাই পর্যন্ত সময়ের মধ্যে বিজিবির পরিচালিত বিভিন্ন অভিযানে এসব মাদক জব্দ করা হয়। জব্দকৃত মাদকের আনুমানিক মূল্য ৩ কোটি ১৮ লাখ ৭৬ হাজার ৬৬৫ টাকা।

ধ্বংসকৃত মাদকের মধ্যে ছিল ৩ হাজার ৯৮৩ বোতল বিদেশি মদ, ১০ হাজার ৬১৭ বোতল ভারতীয় ফেনসিডিল, ২৯ বোতল ভারতীয় বিয়ার, ২৩৮.৭৯ কেজি গাঁজা, ১.৮৫৭ কেজি হেরোইন, ১.৮৯ কেজি কোকেন, ২৫ হাজার ৪৮৫টি বিভিন্ন ধরনের নেশাজাতীয় ট্যাবলেট এবং ১৯টি নেশাজাতীয় ইনজেকশন।