জুনে বাংলাদেশ সফরে অস্ট্রেলিয়া, খেলবে তিন ওয়ানডে ও তিন টি-টোয়েন্টি সিরিজ
বাংলাদেশ সফরের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করেছে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। আগামী জুন মাসে সফরে এসে স্বাগতিক বাংলাদেশের বিপক্ষে তিনটি একদিনের আন্তর্জাতিক ম্যাচ এবং তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে দলটি।
ঘোষিত সূচি অনুযায়ী, ওয়ানডে সিরিজের তিনটি ম্যাচই অনুষ্ঠিত হবে ঢাকার মিরপুরে অবস্থিত শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। ম্যাচগুলো হবে ৯, ১১ ও ১৪ জুন।
ওয়ানডে সিরিজ শেষে দুই দল চট্টগ্রামে যাবে টি-টোয়েন্টি সিরিজ খেলতে। সেখানে ১৭, ১৯ ও ২১ জুন তিনটি টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হবে বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে।
বাংলাদেশ সফরের আগে অস্ট্রেলিয়া পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে। ওই সিরিজ শেষ করেই তারা বাংলাদেশে আসবে।