শুক্রবার , ০৮ মে ২০২৬
শুক্রবার , ০৮ মে ২০২৬
হোমসারা দেশআখাউড়ায় স্ত্রীর চুল কেটে নির্যাতনের অভিযোগে স্বামী গ্রেফতার

আখাউড়ায় স্ত্রীর চুল কেটে নির্যাতনের অভিযোগে স্বামী গ্রেফতার

favicon
ভোরের আলো ডেস্ক:
আখাউড়ায় স্ত্রীর চুল কেটে নির্যাতনের অভিযোগে স্বামী গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় যৌতুকের দাবিতে স্ত্রীকে নির্যাতন ও চুল কেটে দেওয়ার ঘটনায় অভিযুক্ত স্বামী দীন ইসলাম দেলুকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার দিবাগত রাতে নরসিংদী সদর এলাকার খালপাড় থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার হওয়া দীন ইসলাম দেলু আখাউড়া উপজেলার উত্তর ইউনিয়নের রামধননগর গ্রামের ইসহাক মিয়ার ছেলে। তিনি পেশায় নরসুন্দর কর্মী।

পুলিশ জানায়, মঙ্গলবার রামধননগর গ্রামে এক গৃহবধূকে যৌতুকের দাবিতে মারধর এবং মাথার চুল কেটে দেওয়ার অভিযোগ ওঠে তার স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী নারী বাদী হয়ে আখাউড়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন।

আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাবেদ উল ইসলাম জানান, ঘটনার ১২ ঘণ্টার মধ্যেই মোবাইল অনুসরণ প্রযুক্তির সহায়তায় নরসিংদী এলাকা থেকে অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। ঘটনার বিস্তারিত জানতে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।