শুক্রবার , ০৮ মে ২০২৬
শুক্রবার , ০৮ মে ২০২৬
হোমখেলাবিপিএলে দুর্নীতি ও জুয়ার অভিযোগে খেলোয়াড়-ফ্র্যাঞ্চাইজি কর্মকর্তাসহ কয়েকজনের বিরুদ্ধে ব্যবস্থা

বিপিএলে দুর্নীতি ও জুয়ার অভিযোগে খেলোয়াড়-ফ্র্যাঞ্চাইজি কর্মকর্তাসহ কয়েকজনের বিরুদ্ধে ব্যবস্থা

favicon
ভোরের আলো ডেস্ক:
বিপিএলে দুর্নীতি ও জুয়ার অভিযোগে খেলোয়াড়-ফ্র্যাঞ্চাইজি কর্মকর্তাসহ কয়েকজনের বিরুদ্ধে ব্যবস্থা

বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিপিএলের দ্বাদশ আসরে দুর্নীতি, জুয়া এবং তদন্তে অসহযোগিতার অভিযোগে কয়েকজনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করেছে। বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে বোর্ড।

বিসিবি জানায়, তদন্তে দুর্নীতিমূলক কর্মকাণ্ড, তথ্য গোপন এবং দুর্নীতি দমন কর্মকর্তাদের কাজে বাধা দেওয়ার প্রমাণ পাওয়া গেছে।

অভিযুক্তদের মধ্যে রয়েছেন দল ব্যবস্থাপক মো. লাবলুর রহমান। তার বিরুদ্ধে তদন্তে অসহযোগিতা, তথ্য ও যোগাযোগসংক্রান্ত উপাত্ত মুছে ফেলা এবং তদন্ত কার্যক্রমে বাধা দেওয়ার অভিযোগ আনা হয়েছে।

ফ্র্যাঞ্চাইজির সহ-মালিক মো. তৌহিদুল হক তৌহিদের বিরুদ্ধে তদন্ত কর্মকর্তাদের চাহিদামতো তথ্য সরবরাহ না করা এবং গুরুত্বপূর্ণ তথ্য গোপন বা নষ্ট করার অভিযোগ রয়েছে।

ঘরোয়া ক্রিকেটার অমিত মজুমদারের বিরুদ্ধে ক্রিকেট ম্যাচের ফলাফল বা খেলার গতিপ্রকৃতির ওপর সরাসরি বা পরোক্ষভাবে জুয়ায় জড়িত থাকার অভিযোগ উঠেছে।

এছাড়া দল ব্যবস্থাপক রেজওয়ান কবির সিদ্দিকীর বিরুদ্ধেও ক্রিকেট ম্যাচে জুয়াসংক্রান্ত কার্যক্রমে সম্পৃক্ত থাকার অভিযোগ রয়েছে বলে জানিয়েছে বিসিবি।