সোমবার , ১১ মে ২০২৬
সোমবার , ১১ মে ২০২৬
হোমসারা দেশসুন্দরবনে মধু সংগ্রহের সময় বাঘের আক্রমণে মৌয়াল গুরুতর আহত

সুন্দরবনে মধু সংগ্রহের সময় বাঘের আক্রমণে মৌয়াল গুরুতর আহত

favicon
ভোরের আলো ডেস্ক:
সুন্দরবনে মধু সংগ্রহের সময় বাঘের আক্রমণে মৌয়াল গুরুতর আহত

সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের কাছিকাটা এলাকার পায়রাটুনি খালে মধু সংগ্রহ করতে গিয়ে বাঘের আক্রমণে বাবলু গাজী (৪৮) নামে এক মৌয়াল গুরুতর আহত হয়েছেন।

সোমবার (১১ মে) সকাল ৭টার দিকে আহত অবস্থায় তাকে উপকূলে নিয়ে আসেন জেলেরা।

আহত বাবলু গাজী শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের ডুমুরিয়া গ্রামের মালেক গাজীর ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, মাঝি ইউসুফ গাজীর নেতৃত্বে একটি দল রোববার (১০ মে) সকালে সুন্দরবনের পায়রাটুনি খাল এলাকায় মধু সংগ্রহে যান। সকাল ৮টার দিকে হঠাৎ ঝোপের আড়াল থেকে একটি বাঘ এসে তাদের ওপর আক্রমণ চালায়।

এ সময় সঙ্গে থাকা অন্য মৌয়ালরা চিৎকার করে লাঠিসোটা নিয়ে এগিয়ে এলে বাঘটি সরে যায়। পরে আহত বাবলু গাজীকে উদ্ধার করে উপকূলে আনা হয় এবং তাকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।