যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি বাতিলের পথে যাবে না সরকার: উপদেষ্টা
প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে বিদ্যমান বাণিজ্য চুক্তি বাতিলের সুযোগ থাকলেও সেই পথে যাবে না সরকার।
তিনি বলেন, আন্তর্জাতিক বাণিজ্য সম্পর্ক ও অর্থনৈতিক স্বার্থ বিবেচনায় সরকার চুক্তি বজায় রেখেই এগোতে চায়। বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে স্থিতিশীল বাণিজ্য সম্পর্ক রক্ষা করাই অগ্রাধিকার।
এর আগে বিভিন্ন মহলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনার পরিপ্রেক্ষিতে এমন অবস্থান স্পষ্ট করা হলো বলে মনে করা হচ্ছে।