ফোনের ক্যামেরা হ্যাক করে গোপনে নজরদারির ঝুঁকি নিয়ে সতর্কতা
স্মার্টফোনের ক্যামেরা হ্যাক করে ব্যবহারকারীর অজান্তে ছবি ও ভিডিও ধারণ করার মাধ্যমে সাইবার অপরাধীরা নজরদারি চালাতে পারে বলে সতর্ক করেছেন বিশেষজ্ঞরা।
বিশেষজ্ঞদের মতে, ফোনে ম্যালওয়্যার বা স্পাইওয়্যার প্রবেশ করলে দূর থেকে ক্যামেরার নিয়ন্ত্রণ নেওয়ার সুযোগ তৈরি হয়। অনেক সময় ক্ষতিকর অ্যাপ ইনস্টলের সময় ব্যবহারকারীর অজান্তেই ক্যামেরা ব্যবহারের অনুমতি নেওয়া হয়, যা পরে গোপনে ছবি বা ভিডিও ধারণে ব্যবহার করা হতে পারে।
তারা আরও জানান, এসব গোপনে ধারণ করা ছবি বা ভিডিও ইন্টারনেটের মাধ্যমে সংগ্রহ করে ব্ল্যাকমেইল, পরিচয় চুরি এবং বিভিন্ন অপরাধমূলক কাজে ব্যবহার করে সাইবার অপরাধীরা, ফলে ব্যক্তিগত গোপনীয়তা মারাত্মক ঝুঁকিতে পড়ে।
তবে বিশেষজ্ঞরা স্পষ্ট করে বলেছেন, প্রয়োজনীয় অনুমতি বা ম্যালওয়্যার ছাড়া সাধারণভাবে দূর থেকে ফোনের ক্যামেরা নিয়ন্ত্রণ করা সম্ভব নয়।