বুধবার , ২০ মে ২০২৬
বুধবার , ২০ মে ২০২৬
হোমখেলাতাইজুলের ঘূর্ণিতে ভাঙল বাবর-মাসুদের জুটি, ম্যাচে নিয়ন্ত্রণ বাংলাদেশের

তাইজুলের ঘূর্ণিতে ভাঙল বাবর-মাসুদের জুটি, ম্যাচে নিয়ন্ত্রণ বাংলাদেশের

favicon
ভোরের আলো ডেস্ক:
তাইজুলের ঘূর্ণিতে ভাঙল বাবর-মাসুদের জুটি, ম্যাচে নিয়ন্ত্রণ বাংলাদেশের

পাকিস্তানের দ্বিতীয় ইনিংসে ৩৫ ওভার শেষে দুই উইকেটে ১৩৩ রান থাকা অবস্থায় আক্রমণে আসেন স্পিনার তাইজুল ইসলাম। তার করা লেগ স্টাম্পের বাইরের একটি বল খেলতে গিয়ে উইকেটরক্ষক লিটন দাসের হাতে ক্যাচ তুলে দেন বাবর আজম। এই উইকেটের পর ম্যাচের নিয়ন্ত্রণ অনেকটাই বাংলাদেশের দিকে চলে আসে।

মঙ্গলবার (১৯ মে) ম্যাচের চতুর্থ দিনের শুরুতে সতর্ক ব্যাটিং করছিলেন পাকিস্তান অধিনায়ক শান মাসুদ ও বাবর আজম। ধীরে ধীরে তারা বড় জুটির দিকে এগোচ্ছিলেন। শান মাসুদ তুলে নেন ক্যারিয়ারের ১৪তম অর্ধশতক।

অন্যদিকে বাবর আজম কিছুটা আক্রমণাত্মক ব্যাটিং করে ৫২ বলে ৪৭ রান করেন। তবে তাইজুল ইসলামের ঘূর্ণিতে শেষ পর্যন্ত তাকে বিদায় নিতে হয়। তার আউটের মাধ্যমে ভেঙে যায় দুজনের ৯২ রানের গুরুত্বপূর্ণ জুটি।