বুধবার , ২০ মে ২০২৬
বুধবার , ২০ মে ২০২৬
হোমখেলাসিলেটে রিজওয়ানকে নিয়ে লিটনের স্লেজিং, মাঠে জমে ওঠে বাক্যযুদ্ধ

সিলেটে রিজওয়ানকে নিয়ে লিটনের স্লেজিং, মাঠে জমে ওঠে বাক্যযুদ্ধ

favicon
ভোরের আলো ডেস্ক:
সিলেটে রিজওয়ানকে নিয়ে লিটনের স্লেজিং, মাঠে জমে ওঠে বাক্যযুদ্ধ

দারুণ করছেন লিটন দাস, তেমনি উইকেটের পেছনেও নজর কাড়ছেন তিনি। তবে এবার সবচেয়ে বেশি আলোচনায় এসেছে তার স্লেজিং।

সিলেট টেস্টে পাকিস্তানের ব্যাটার মোহাম্মদ রিজওয়ানের সঙ্গে বেশ কয়েকবার বাক্যযুদ্ধে জড়াতে দেখা যায় বাংলাদেশের এই উইকেটরক্ষককে। একপর্যায়ে পরিস্থিতি এমন হয় যে, রিজওয়ানকে আম্পায়ারের সহায়তাও নিতে দেখা যায়।

স্টাম্প মাইকে ধরা পড়ে দুই ক্রিকেটারের কথোপকথন। শুধু লিটনই নন, অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিমকেও রিজওয়ানকে উদ্দেশ্য করে মন্তব্য করতে শোনা যায়।

মাঠে ব্যাটিংয়ের সময় প্রায়ই বোলারদের থামিয়ে দেওয়ার জন্য পরিচিত রিজওয়ান এদিন সম্ভবত সাইট স্ক্রিন নিয়ে সমস্যার কথা বলছিলেন। তখন লিটন তাকে উদ্দেশ্য করে বলেন, “কি হলো? কি করছেন?” জবাবে রিজওয়ান ইশারায় কিছু বোঝানোর চেষ্টা করেন।