বৃহস্পতিবার , ০৩ সেপ্টেম্বর ২০২৬
বৃহস্পতিবার , ০৩ সেপ্টেম্বর ২০২৬
হোমতথ্যপ্রযুক্তিপ্রযুক্তির যুগে সত্য যাচাইয়ের গুরুত্ব বাড়ছে: তথ্য প্রতিমন্ত্রী

প্রযুক্তির যুগে সত্য যাচাইয়ের গুরুত্ব বাড়ছে: তথ্য প্রতিমন্ত্রী

favicon
ভোরের আলো ডেস্ক:
প্রযুক্তির যুগে সত্য যাচাইয়ের গুরুত্ব বাড়ছে: তথ্য প্রতিমন্ত্রী

আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশের সব গণমাধ্যমকর্মী, সম্পাদক ও সংবাদপত্র শিল্পের সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী।


এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, দেশের গুরুত্বপূর্ণ সময়ে গণমাধ্যমকর্মীরা সত্য ও ন্যায়ের পক্ষে থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করে আসছেন। মুক্তিযুদ্ধ থেকে শুরু করে গণতান্ত্রিক অগ্রযাত্রার প্রতিটি পর্যায়ে গণমাধ্যমের অবদান জাতি কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করে।


তিনি আরও বলেন, বর্তমান যুগে তথ্যপ্রযুক্তির দ্রুত অগ্রগতির কারণে তথ্যপ্রবাহ সহজ হলেও একই সঙ্গে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে ভুয়া ভিডিও, বিকৃত ছবি ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে দেওয়ার ঝুঁকিও বেড়েছে।


এই পরিস্থিতিতে গণমাধ্যমকর্মীদের আরও বেশি দায়িত্বশীল হওয়া, পেশাদারিত্ব বজায় রাখা এবং প্রকাশিত তথ্যের সত্যতা যাচাই করা আগের যেকোনো সময়ের তুলনায় বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে বলে মন্তব্য করেন তিনি।