বৃহস্পতিবার , ২৮ মে ২০২৬
বৃহস্পতিবার , ২৮ মে ২০২৬
হোমখেলাপাতিদারের ঝড়ে আইপিএলের ফাইনালে বেঙ্গালুরু

পাতিদারের ঝড়ে আইপিএলের ফাইনালে বেঙ্গালুরু

favicon
ভোরের আলো ডেস্ক:
পাতিদারের ঝড়ে আইপিএলের ফাইনালে বেঙ্গালুরু

অধিনায়ক রজত পাতিদার-এর দুর্দান্ত ব্যাটিংয়ে ভর করে টানা দ্বিতীয়বারের মতো রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু আইপিএলের ফাইনালে জায়গা নিশ্চিত করেছে। মঙ্গলবার (২৬ মে) রাতে গুজরাট টাইটান্স-কে ৯২ রানের বড় ব্যবধানে হারিয়ে শিরোপার আরও কাছে পৌঁছে গেছে বেঙ্গালুরু।

প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ২৫৪ রানের বিশাল সংগ্রহ গড়ে বেঙ্গালুরু। দলের নেতৃত্ব দেওয়া পাতিদার শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করেন। মাত্র ৩৩ বলে অপরাজিত ৯৩ রানের বিধ্বংসী ইনিংস খেলেন তিনি। তার ইনিংসে ছিল ৯টি ছক্কা ও ৫টি চার।

গুজরাটের একাদশ নির্বাচনের একটি সিদ্ধান্ত ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়। সম্প্রতি ভারত ‘এ’ দলে সুযোগ পাওয়া আরশাদ খান-এর পরিবর্তে খেলানো হয় কুলওয়ান্ত খেজরোলিয়া-কে। তার এক ওভার থেকেই ২৮ রান আদায় করে নেন পাতিদার।

বেঙ্গালুরুর হয়ে বিরাট কোহলি এবং ক্রুনাল পান্ডে সমান ৪৩ রান করে গুরুত্বপূর্ণ অবদান রাখেন। অন্যদিকে গুজরাটের হয়ে জেসন হোল্ডার দুটি উইকেট শিকার করেন।

বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই চাপে পড়ে গুজরাট। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে দলটি ম্যাচে আর ফিরতে পারেনি। ফলে বড় জয় নিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করে বেঙ্গালুরু।