সোমবার , ০৮ জুন ২০২৬
সোমবার , ০৮ জুন ২০২৬
হোমসারা দেশরাজধানীতে গ্যাস বিস্ফোরণে দগ্ধ বাবার মৃত্যু, স্ত্রী-মেয়ে আইসিইউতে

রাজধানীতে গ্যাস বিস্ফোরণে দগ্ধ বাবার মৃত্যু, স্ত্রী-মেয়ে আইসিইউতে

favicon
ভোরের আলো ডেস্ক:
রাজধানীতে গ্যাস বিস্ফোরণে দগ্ধ বাবার মৃত্যু, স্ত্রী-মেয়ে আইসিইউতে

রাজধানীর উত্তরখানে গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ আলী হোসেন (৫০) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তার শরীরের শতভাগ দগ্ধ ছিল বলে জানিয়েছেন চিকিৎসকরা।

রোববার সকাল সাড়ে ৬টার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট-এ চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

চিকিৎসকরা জানান, দুর্ঘটনায় আলী হোসেনের শ্বাসনালীতেও মারাত্মক দাহজনিত ক্ষতি (ইনহেলেশনাল ইনজুরি) হয়েছিল, যা তার অবস্থাকে আরও সংকটাপন্ন করে তোলে।

দুর্ঘটনায় একই পরিবারের আরও দুই সদস্য গুরুতর দগ্ধ হয়ে চিকিৎসাধীন রয়েছেন। তারা হলেন আলী হোসেনের স্ত্রী হাসনা হেনা এবং মেয়ে আঁখি আক্তার। তাদের আইসিইউতে রেখে নিবিড় চিকিৎসা দেওয়া হচ্ছে।

এর আগে শনিবার সকালে উত্তরখানের একটি বাসার রান্নাঘরে সিলিন্ডার থেকে গ্যাস লিকেজ হয়ে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে একই পরিবারের তিনজন দগ্ধ হন।