রবিবার , ১৪ জুন ২০২৬
রবিবার , ১৪ জুন ২০২৬
হোমখেলাক্রিকেটার নাঈম হাসানকে হেনস্তা: জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার ঘোষণা সিএমপি কমিশনারের

ক্রিকেটার নাঈম হাসানকে হেনস্তা: জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার ঘোষণা সিএমপি কমিশনারের

favicon
ভোরের আলো ডেস্ক:
ক্রিকেটার নাঈম হাসানকে হেনস্তা: জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার ঘোষণা সিএমপি কমিশনারের

জাতীয় দলের ক্রিকেটার নাঈম হাসানকে মারধর করে থানায় নিয়ে যাওয়ার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কমিশনার হাসান মো. শওকত আলী।

শনিবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ঘটনার বিষয়ে নাঈম হাসানের কাছ থেকে বিস্তারিত শুনেছেন এবং বিষয়টি জানার পরপরই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন।

সিএমপি কমিশনার জানান, প্রাথমিক তদন্তে সংশ্লিষ্টতার অভিযোগে দুই পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তারা হলেন উপপরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম এবং কনস্টেবল রাসেল।

তিনি বলেন, “শুধু সাময়িক বরখাস্ত নয়, তদন্তে দোষ প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।”

পুলিশের পেশাদারিত্বের বিষয়ে গুরুত্বারোপ করে কমিশনার বলেন, বাহিনীর কোনো সদস্য দায়িত্ব পালনে অপেশাদার আচরণ করলে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনায় জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না বলেও তিনি উল্লেখ করেন।