বিশ্বকাপের আগে আমেরিকায় পৌঁছালো ইরান জাতীয় ফুটবল দল, প্রথম অনুশীলন ক্যালিফোর্নিয়ায়
ইরান জাতীয় ফুটবল দল যুক্তরাষ্ট্রের মাটিতে পৌঁছেছে। দু’দেশের মধ্যে শান্তি চুক্তির পর দলটি ক্যালিফোর্নিয়ার কারসনে প্রথম অনুশীলন করেছে।
মঙ্গলবার (১৬ জুন) নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে ইরান। বর্তমানে ফিফা র্যাঙ্কিংয়ে ২০ নম্বরে থাকা দলটি তুলনামূলকভাবে শক্ত অবস্থানে রয়েছে।
এর আগে দলটি মেক্সিকোর টিজুয়ানায় তাদের বেস ক্যাম্প থেকে লস অ্যাঞ্জেলেসে পৌঁছায়। গত ফেব্রুয়ারিতে ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর নিরাপত্তার কারণে তারা অ্যারিজোনা থেকে ক্যাম্প সরিয়ে মেক্সিকোতে নিয়ে যায়।
গ্রুপ ‘জি’-এর এই ম্যাচে ইরান ও নিউজিল্যান্ড আগে কখনো বিশ্বকাপে মুখোমুখি হয়নি। তবে চলমান রাজনৈতিক পরিস্থিতি এবং আগামী শুক্রবার সুইজারল্যান্ডে উচ্চপর্যায়ের শান্তি চুক্তি স্বাক্ষরের খবরের মধ্যে ম্যাচটি ঘিরে তৈরি হয়েছে বাড়তি আগ্রহ ও উত্তেজনা।