শনিবার , ২০ জুন ২০২৬
শনিবার , ২০ জুন ২০২৬
হোমখেলাহাইতিকে ৩-০ গোলে হারিয়ে দারুণ জয়ে ফিরল ব্রাজিল

হাইতিকে ৩-০ গোলে হারিয়ে দারুণ জয়ে ফিরল ব্রাজিল

favicon
ভোরের আলো ডেস্ক:
হাইতিকে ৩-০ গোলে হারিয়ে দারুণ জয়ে ফিরল ব্রাজিল

বিশ্বকাপের প্রথম ম্যাচে ড্র করার পর দ্বিতীয় ম্যাচে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়েছে ব্রাজিল। ‘সি’ গ্রুপের ম্যাচে হাইতিকে ৩-০ গোলে হারিয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।


ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক খেলতে থাকে ব্রাজিল। ২৩ মিনিটে মাতেউস কুনিয়ার গোলে এগিয়ে যায় দলটি। এরপর ৩৬ মিনিটে নিজের দ্বিতীয় গোল করে ব্যবধান ২-০ করেন কুনিয়া।


প্রথমার্ধের অতিরিক্ত সময়ে ভিনি জুনিয়র গোল করে ব্রাজিলকে ৩-০ ব্যবধানে এগিয়ে দেন। এই গোলের আগে দুটি গোলেই গুরুত্বপূর্ণ অবদান ছিল তার।


দ্বিতীয়ার্ধে আরও কয়েকটি সুযোগ তৈরি করলেও অফসাইড ও হাইতির রক্ষণভাগের কারণে গোলের সংখ্যা বাড়াতে পারেনি ব্রাজিল। বদলি খেলোয়াড় এনদ্রিকের একটি গোলও অফসাইডের কারণে বাতিল হয়।


শেষ পর্যন্ত প্রথমার্ধের তিন গোলই জয়ের জন্য যথেষ্ট ছিল। ৩-০ গোলের সহজ জয়ে বিশ্বকাপে নিজেদের প্রথম জয় তুলে নিল কার্লো আনচেলত্তির ব্রাজিল।