বুধবার , ২৪ জুন ২০২৬
বুধবার , ২৪ জুন ২০২৬
হোমখেলাঅস্ট্রিয়াকে হারিয়ে নকআউট নিশ্চিত করল আর্জেন্টিনা, মেসির জোড়া গোল

অস্ট্রিয়াকে হারিয়ে নকআউট নিশ্চিত করল আর্জেন্টিনা, মেসির জোড়া গোল

favicon
ভোরের আলো ডেস্ক:
অস্ট্রিয়াকে হারিয়ে নকআউট নিশ্চিত করল আর্জেন্টিনা, মেসির জোড়া গোল

ফিফা বিশ্বকাপের গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে অস্ট্রিয়াকে ২-০ গোলে হারিয়েছে আর্জেন্টিনা। এই জয়ের মাধ্যমে টানা দুই ম্যাচ জিতে নকআউট পর্ব নিশ্চিত করেছে বর্তমান চ্যাম্পিয়নরা।


সোমবার (২২ জুন) বাংলাদেশ সময় রাত ১১টায় যুক্তরাষ্ট্রের ডালাস স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল আর্জেন্টিনা ও অস্ট্রিয়া।


ম্যাচের শুরুতেই এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিল আর্জেন্টিনা। ৮ মিনিটে বক্সের ভেতরে লাউতারো মার্টিনেজ ফাউলের শিকার হলে পেনাল্টি পায় দলটি। ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) পর্যালোচনার পর রেফারি পেনাল্টির সিদ্ধান্ত দেন।


পেনাল্টি নিতে এগিয়ে আসেন আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি। তবে তার শট লক্ষ্যভ্রষ্ট হওয়ায় শুরুতেই গোলের সুযোগ নষ্ট করে আর্জেন্টিনা।


এরপর ম্যাচের ৩৮ মিনিটে দুর্দান্ত এক গোল করে দলকে এগিয়ে দেন মেসি। প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় আর্জেন্টিনা।