সোমবার , ২৯ জুন ২০২৬
সোমবার , ২৯ জুন ২০২৬
হোমখেলাফ্রান্সের বিপক্ষে কেন তারকাদের বিশ্রামে রাখল নরওয়ে?

ফ্রান্সের বিপক্ষে কেন তারকাদের বিশ্রামে রাখল নরওয়ে?

favicon
ভোরের আলো ডেস্ক:
ফ্রান্সের বিপক্ষে কেন তারকাদের বিশ্রামে রাখল নরওয়ে?

বিশ্বকাপের গ্রুপ পর্বের শেষ ম্যাচে ফ্রান্সের বিপক্ষে দ্বিতীয় সারির দল নামিয়ে চমকে দিয়েছে নরওয়ে। ফলে আর্লিং হালান্ড, মার্টিন ওডেগার্ড, আলেকজান্ডার সরলথসহ দলের একাধিক তারকা ফুটবলারকে বেঞ্চে বসেই ৪-১ গোলের হার দেখতে হয়েছে।


এই সিদ্ধান্ত নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নরওয়ের প্রধান কোচ স্তল সোলবাকেনকে নিয়ে নানা আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। অনেকেই প্রশ্ন তুলেছেন, গ্রুপসেরা হওয়ার সুযোগ থাকলেও কেন এত বড় ম্যাচে তারকা খেলোয়াড়দের বিশ্রাম দেওয়া হলো?


ফ্রান্সের বিপক্ষে নরওয়ে একাদশে ১০টি পরিবর্তন আনে। সুযোগ পেয়ে উসমান দেম্বেলের হ্যাটট্রিকে বড় জয় তুলে নেয় ফরাসিরা। এই জয়ে টানা তিনটি ম্যাচ জিতে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে নকআউট পর্ব নিশ্চিত করে ফ্রান্স। অন্যদিকে রানার্সআপ হিসেবে শেষ ষোলোয় (রাউন্ড অব ৩২) ওঠে নরওয়ে।


নরওয়ের এই সিদ্ধান্তের পেছনে মূলত তিনটি কারণ রয়েছে।


প্রথমত, ইরাক ও সেনেগালের বিপক্ষে জয় পাওয়ার পর আগেই নকআউট পর্ব নিশ্চিত করেছিল নরওয়ে। তাই গুরুত্বপূর্ণ পরবর্তী ম্যাচের কথা মাথায় রেখে হালান্ড, ওডেগার্ড ও সরলথদের বিশ্রাম দেন কোচ।


দ্বিতীয়ত, সামনে নকআউট পর্বের কঠিন লড়াই থাকায় তারকা ফুটবলারদের ক্লান্তি ও সম্ভাব্য চোটের ঝুঁকি এড়াতে চেয়েছেন সোলবাকেন। পর্যাপ্ত বিশ্রাম পেলে তারা পরবর্তী ম্যাচে আরও সতেজভাবে মাঠে নামতে পারবেন বলে মনে করছেন তিনি।


তৃতীয়ত, নকআউট পর্বে তুলনামূলক সহজ প্রতিপক্ষ পাওয়ার কৌশলও এই সিদ্ধান্তের একটি কারণ বলে মনে করা হচ্ছে। গ্রুপে রানার্সআপ হওয়ায় নরওয়ের প্রতিপক্ষ হয়েছে আইভরি কোস্ট, আর গ্রুপ চ্যাম্পিয়ন ফ্রান্স খেলবে সুইডেনের বিপক্ষে।


তবে ফিফা র‌্যাঙ্কিং অনুযায়ী, আইভরি কোস্ট (৩০তম) বর্তমানে সুইডেনের (৩৬তম) চেয়ে এগিয়ে রয়েছে। ফলে কাগজে-কলমে প্রতিপক্ষ বাছাইয়ের কৌশল কতটা কার্যকর হবে, তার উত্তর মিলবে নকআউট পর্বেই।