সোমবার , ২৯ জুন ২০২৬
সোমবার , ২৯ জুন ২০২৬
হোমখেলামেসির জাদুকরী ফ্রি-কিকে ইতিহাস, টানা সাত বিশ্বকাপ ম্যাচে গোলের অনন্য রেকর্ড

মেসির জাদুকরী ফ্রি-কিকে ইতিহাস, টানা সাত বিশ্বকাপ ম্যাচে গোলের অনন্য রেকর্ড

favicon
ভোরের আলো ডেস্ক:
মেসির জাদুকরী ফ্রি-কিকে ইতিহাস, টানা সাত বিশ্বকাপ ম্যাচে গোলের অনন্য রেকর্ড

ফুটবলপ্রেমীদের পরিচিত সেই দৃশ্য আবারও দেখা গেল। দুর্দান্ত এক ফ্রি-কিকে গোল করে নতুন ইতিহাস গড়লেন আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি। জর্ডানের বিপক্ষে ২০২৬ ফিফা বিশ্বকাপের ম্যাচে বদলি হিসেবে নেমেই দলকে ৩-১ ব্যবধানে এগিয়ে দেওয়ার পাশাপাশি গড়েছেন বিশ্বকাপের নতুন রেকর্ড।


রোববার (২৮ জুন) ম্যাচের ৬০তম মিনিটে লাওতারো মার্তিনেজের পরিবর্তে মাঠে নামেন ৩৯ বছর বয়সী এই তারকা। মাঠে নামার অল্প সময়ের মধ্যেই বক্সের বাইরে পাওয়া একটি ফ্রি-কিক থেকে চিরচেনা নিখুঁত শটে বল জালে জড়িয়ে দেন তিনি।


এই গোলের মাধ্যমে বিশ্বকাপ ইতিহাসে টানা সাতটি ম্যাচে গোল করা প্রথম ফুটবলার হিসেবে নিজের নাম লেখান মেসি।


এর আগে বিশ্বকাপে টানা ছয় ম্যাচে গোল করার কীর্তি ছিল ফ্রান্সের জাস্ট ফন্টেইন (১৯৫৮), ব্রাজিলের জেয়াজিনহো (১৯৭০) এবং মেসির।

জর্ডানের বিপক্ষে গোল করে সেই যৌথ রেকর্ড ভেঙে একক মালিকানা প্রতিষ্ঠা করেন আর্জেন্টাইন অধিনায়ক।


ম্যাচের দ্বিতীয়ার্ধে কৌশলগত পরিবর্তন আনেন কোচ লিওনেল স্কালোনি। জিওভানি লো সেলসো ও নিকো পাজের পরিবর্তে থিয়াগো আলমাদা এবং আলেক্সিস ম্যাক অ্যালিস্টারকে নামানোর পাশাপাশি মেসিকেও মাঠে পাঠান তিনি।


তবে ম্যাচের সবচেয়ে স্মরণীয় মুহূর্তটি আসে মেসির সেই অসাধারণ ফ্রি-কিক থেকে। তার গোলে আর্জেন্টিনা ৩-১ ব্যবধানে এগিয়ে যায় এবং একই সঙ্গে বিশ্বকাপের ইতিহাসে যুক্ত হয় নতুন একটি অধ্যায়।