বুধবার , ০১ জুলাই ২০২৬
বুধবার , ০১ জুলাই ২০২৬
হোমখেলাটাইব্রেকারের নাটকীয় জয়ে নেদারল্যান্ডসকে বিদায় করে শেষ ষোলোতে মরক্কো

টাইব্রেকারের নাটকীয় জয়ে নেদারল্যান্ডসকে বিদায় করে শেষ ষোলোতে মরক্কো

favicon
ভোরের আলো ডেস্ক:
টাইব্রেকারের নাটকীয় জয়ে নেদারল্যান্ডসকে বিদায় করে শেষ ষোলোতে মরক্কো


ফিফা বিশ্বকাপের রাউন্ড অব ৩২-এ রোমাঞ্চকর লড়াই শেষে টাইব্রেকারে নেদারল্যান্ডসকে ৩-২ গোলে হারিয়ে শেষ ষোলো নিশ্চিত করেছে মরক্কো। নির্ধারিত সময় ও অতিরিক্ত সময় মিলিয়ে ম্যাচটি ১-১ গোলে সমতায় শেষ হওয়ার পর ভাগ্য নির্ধারণ হয় টাইব্রেকারে।


মঙ্গলবার (৩০ জুন) বাংলাদেশ সময় সকাল ৭টায় কানাডার মন্টেরেই স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচের প্রথমার্ধে দুই দলই একাধিক সুযোগ তৈরি করলেও গোলের দেখা পায়নি।


দ্বিতীয়ার্ধের ৭২তম মিনিটে ভারব্রুগেনের দীর্ঘ গোলকিক থেকে তৈরি আক্রমণে কোডি গাকপো গোল করে নেদারল্যান্ডসকে ১-০ ব্যবধানে এগিয়ে দেন। ম্যাচের শেষ দিকে জয় প্রায় নিশ্চিত মনে হচ্ছিল ডাচদের।


কিন্তু যোগ করা সময়ের প্রথম মিনিটেই বাম দিক থেকে আসা দারুণ এক ক্রসে ইসা দিওপের শক্তিশালী হেডে সমতায় ফেরে মরক্কো। শেষ মুহূর্তে আর কোনো গোল না হওয়ায় ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে।


অতিরিক্ত ৩০ মিনিটেও দুই দল গোল করতে ব্যর্থ হলে ম্যাচের নিষ্পত্তি হয় টাইব্রেকারে। সেখানে মরক্কোর গোলরক্ষক ইয়াসিন বুনু দুর্দান্ত নৈপুণ্য দেখিয়ে নেদারল্যান্ডসের শেষ শটটি রুখে দেন। ফলে ৩-২ ব্যবধানে টাইব্রেকারে জয় তুলে নিয়ে শেষ ষোলোর টিকিট নিশ্চিত করে আফ্রিকার প্রতিনিধিরা।


আগামী শনিবার (৪ জুলাই) রাউন্ড অব সিক্সটিনে স্বাগতিক কানাডার মুখোমুখি হবে মরক্কো। বাংলাদেশ সময় রাত ১১টায় শুরু হবে ম্যাচটি।