বৃহস্পতিবার , ০২ জুলাই ২০২৬
বৃহস্পতিবার , ০২ জুলাই ২০২৬
হোমখেলাজিম্বাবুয়ে সিরিজের দল ঘোষণা, প্রথমবার টি-টোয়েন্টির অধিনায়ক তাওহীদ হৃদয়

জিম্বাবুয়ে সিরিজের দল ঘোষণা, প্রথমবার টি-টোয়েন্টির অধিনায়ক তাওহীদ হৃদয়

favicon
ভোরের আলো ডেস্ক:
জিম্বাবুয়ে সিরিজের দল ঘোষণা, প্রথমবার টি-টোয়েন্টির অধিনায়ক তাওহীদ হৃদয়

জিম্বাবুয়ে সফরে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজকে সামনে রেখে বাংলাদেশের টি-টোয়েন্টি দল তাওহীদ হৃদয় (অধিনায়ক), পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান, মোহাম্মদ সাইফ হাসান, মোসাদ্দেক হোসেন সৈকত, ইয়াসির আলী চৌধুরী, নুরুল হাসান সোহান, শেখ মাহেদী হাসান, নাসুম আহমেদ, রিশাদ হোসেন, শরিফুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, নাহিদ রানা, মোহাম্মদ সাইফ উদ্দিন ও আব্দুল গাফ্ফার সাকলায়েন।


তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের সবগুলো ম্যাচই জিম্বাবুয়ের বুলাওয়েতে কুইন্স স্পোর্টস ক্লাবে অনুষ্ঠিত হবে। সিরিজের প্রথম ম্যাচ ১৫ জুলাই, দ্বিতীয় ম্যাচ ১৭ জুলাই এবং তৃতীয় ও শেষ ম্যাচ ১৯ জুলাই অনুষ্ঠিত হবে। প্রতিটি ম্যাচ বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৪টায় শুরু হবে।