বুধবার , ০৮ জুলাই ২০২৬
বুধবার , ০৮ জুলাই ২০২৬
হোমখেলাবালোগুনের নিষেধাজ্ঞা প্রত্যাহার নিয়ে ফিফার বিরুদ্ধে তদন্ত দাবি

বালোগুনের নিষেধাজ্ঞা প্রত্যাহার নিয়ে ফিফার বিরুদ্ধে তদন্ত দাবি

favicon
ভোরের আলো ডেস্ক:
বালোগুনের নিষেধাজ্ঞা প্রত্যাহার নিয়ে ফিফার বিরুদ্ধে তদন্ত দাবি

বিশ্বকাপ চলাকালেই নতুন বিতর্কে পড়েছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। যুক্তরাষ্ট্রের ফরোয়ার্ড ফোলারিন বালোগুনের লাল কার্ডজনিত নিষেধাজ্ঞা প্রত্যাহারকে কেন্দ্র করে ফিফার বিরুদ্ধে তদন্তের দাবি তুলেছেন ইউরোপীয় পার্লামেন্টের একাধিক আইনপ্রণেতা।


ইএসপিএনের এক প্রতিবেদনে বলা হয়েছে, বসনিয়া-হার্জেগোভিনার বিপক্ষে ম্যাচে লাল কার্ড পাওয়ায় নিয়ম অনুযায়ী পরবর্তী ম্যাচে বালোগুনের খেলার সুযোগ ছিল না। তবে পরে ফিফা সেই নিষেধাজ্ঞা প্রত্যাহার করলে বিষয়টি নিয়ে বিতর্ক শুরু হয়।


প্রতিবেদনে আরও দাবি করা হয়, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর সঙ্গে যোগাযোগ করার পরই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে।


ইউরোপীয় পার্লামেন্টের সদস্য ব্যারি অ্যান্ড্রুজ, লারা ভোল্টার্স ও নিলস ফুগলসাং এক যৌথ বিবৃতিতে বলেন, চলমান টুর্নামেন্টের মধ্যে নিয়ম পরিবর্তন খেলাধুলার ন্যায্যতা ও স্বচ্ছতার পরিপন্থি। তাদের মতে, রাজনৈতিক চাপের কারণে ফিফা সিদ্ধান্ত পরিবর্তন করেছে কি না, তা নিরপেক্ষভাবে তদন্ত করা প্রয়োজন।

এ পর্যন্ত অন্তত ৩৫ জন ইউরোপীয় আইনপ্রণেতা এই তদন্ত দাবির প্রতি সমর্থন জানিয়েছেন। পাশাপাশি তারা ইউরোপের বিভিন্ন দেশের ফুটবল ফেডারেশনকে ফিফার এথিকস কমিটির মাধ্যমে বিষয়টি তদন্তের উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন।


তবে ফিফা অভিযোগ অস্বীকার করে জানিয়েছে, ফোলারিন বালোগুনের নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্ত সম্পূর্ণভাবে সংস্থাটির শৃঙ্খলা কমিটির নিজস্ব বিবেচনায় নেওয়া হয়েছে।