শুক্রবার , ১০ জুলাই ২০২৬
শুক্রবার , ১০ জুলাই ২০২৬
হোমখেলাবিশ্বকাপে আরও দুই বিশ্বরেকর্ডের স্বীকৃতি পেলেন মেসি

বিশ্বকাপে আরও দুই বিশ্বরেকর্ডের স্বীকৃতি পেলেন মেসি

favicon
ভোরের আলো ডেস্ক:
বিশ্বকাপে আরও দুই বিশ্বরেকর্ডের স্বীকৃতি পেলেন মেসি

বয়স ঊনচল্লিশের দোরগোড়ায় পৌঁছালেও মাঠে নিজের জাদু ছড়িয়েই চলেছেন আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি। এবারের বিশ্বকাপেও একের পর এক কীর্তি গড়ে আলোচনায় রয়েছেন তিনি। এবার তার আরও দুটি বিশ্বরেকর্ডকে আনুষ্ঠানিক স্বীকৃতি দিয়েছে গিনেস বিশ্বরেকর্ড কর্তৃপক্ষ।


বুধবার নিজেদের সামাজিক যোগাযোগমাধ্যমের পাতায় এক ঘোষণায় গিনেস কর্তৃপক্ষ জানায়, বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বেশি গোলে সরাসরি অবদান রাখা ফুটবলার এখন মেসি। গোল ও গোলে সহায়তা মিলিয়ে তার মোট অবদান পৌঁছেছে ২১-এ, যা বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ।


এ ছাড়া টানা সর্বাধিক বিশ্বকাপ ম্যাচে গোল করার নতুন রেকর্ডও গড়েছেন আর্জেন্টাইন এই মহাতারকা। একটানা নয়টি বিশ্বকাপ ম্যাচে জালের দেখা পেয়ে ইতিহাসের পাতায় নিজের নাম আরও উজ্জ্বল করেছেন তিনি।


চলতি বিশ্বকাপে শুরু থেকেই দুর্দান্ত ছন্দে রয়েছেন মেসি। এখন পর্যন্ত খেলা প্রতিটি ম্যাচেই গোল করেছেন তিনি। একই সঙ্গে বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতার তালিকাতেও শীর্ষস্থান ধরে রেখেছেন আর্জেন্টিনার অধিনায়ক। তার বিশ্বকাপে মোট গোলসংখ্যা এখন ২১।


তবে এই রেকর্ডে চ্যালেঞ্জ জানিয়ে এগিয়ে আসছেন ফ্রান্সের কিলিয়ান এমবাপ্পে। তার ঝুলিতে রয়েছে ১৯টি বিশ্বকাপ গোল। ফলে সামনের ম্যাচগুলোতে মেসির রেকর্ড স্পর্শ বা ভেঙে দেওয়ার সুযোগ থাকছে ফরাসি এই তারকার সামনে।