সোমবার , ১৩ জুলাই ২০২৬
সোমবার , ১৩ জুলাই ২০২৬
হোমখেলারেফারির আচরণে ক্ষুব্ধ মেসি, বললেন: ‘সম্মান দিয়ে কথা বলুন’

রেফারির আচরণে ক্ষুব্ধ মেসি, বললেন: ‘সম্মান দিয়ে কথা বলুন’

favicon
ভোরের আলো ডেস্ক:
রেফারির আচরণে ক্ষুব্ধ মেসি, বললেন: ‘সম্মান দিয়ে কথা বলুন’

বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা ও সুইজারল্যান্ডের ম্যাচে উত্তেজনার কেন্দ্রবিন্দুতে ছিলেন শুধু খেলোয়াড়রাই নন, আলোচনায় উঠে আসেন রেফারি জোয়াও পেদ্রো পিনেইরোও। ম্যাচ চলাকালে তার সঙ্গে আর্জেন্টিনা অধিনায়ক লিওনেল মেসির কথোপকথন সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।


প্রথমার্ধে সুইজারল্যান্ড একটি ফ্রি কিক পেলে আর্জেন্টিনার ডিফেন্সিভ দেয়ালে অবস্থান করছিলেন মেসি। সে সময় নির্ধারিত দূরত্বে সরে যেতে নির্দেশ দেন পর্তুগিজ রেফারি পিনেইরো। তবে রেফারির কথা বলার ধরন ও অঙ্গভঙ্গি পছন্দ হয়নি মেসির। সঙ্গে সঙ্গে তিনি আপত্তি জানিয়ে বলেন, **‘আমাকে সম্মান দিয়ে কথা বলুন।’**


ফ্রি কিক নেওয়ার পরও বিষয়টি নিয়ে দুজনের মধ্যে সংক্ষিপ্ত বাক্যবিনিময় হয়। টেলিভিশন ক্যামেরায় দেখা যায়, মেসি আবারও রেফারির কাছে গিয়ে শান্তভাবে নিজের অবস্থান ব্যাখ্যা করেন। ঠোঁটের ভাষা থেকে ধারণা করা যায়, তিনি বলেন, **‘আমার সঙ্গে ভদ্রভাবে কথা বলুন। আমাকে অসম্মান করবেন না। আমি তো আপনাকে সম্মান করেই কথা বলেছি।’**


উত্তপ্ত পরিস্থিতি তৈরি হলেও পুরো সময় জুড়ে মেসি সংযত ছিলেন। হাত পেছনে রেখে শান্ত ভঙ্গিতেই নিজের বক্তব্য তুলে ধরেন আর্জেন্টিনার অধিনায়ক।


৩৮ বছর বয়সী পর্তুগিজ রেফারি জোয়াও পেদ্রো পিনেইরো ইউরোপের অন্যতম উদীয়মান ম্যাচ অফিসিয়াল হিসেবে পরিচিত। ২০১৫ সালে পর্তুগালের শীর্ষ লিগে অভিষেকের পর এক বছরের মধ্যেই তিনি ফিফার আন্তর্জাতিক তালিকাভুক্ত হন। পরবর্তীতে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ, ইউরোপা লিগ এবং ২০২৫ সালের উয়েফা সুপার কাপ পরিচালনার অভিজ্ঞতা অর্জনের পর ২০২৬ বিশ্বকাপের রেফারি প্যানেলে অন্তর্ভুক্ত হন।