আরও চার মামলায় চিন্ময় দাসকে গ্রেপ্তার দেখাল আদালত
পুলিশের কাজে
বাধা,
ভাঙচুর
ও
বিস্ফোরক দ্রব্য
নিয়ন্ত্রণ আইনে
দায়ের
করা
চারটি
মামলায়
সনাতনী
জাগরণ
জোটের
মুখপত্র চিন্ময়
দাসকে
গ্রেপ্তার দেখানোর আদেশ
দিয়েছেন আদালত।
আজ
মঙ্গলবার সকালে
চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এস
এম
আলাউদ্দিন মাহমুদ
ভার্চ্যুয়াল শুনানি
শেষে
এই
আদেশ
দেন।
নগর
পুলিশের অতিরিক্ত উপকমিশনার (প্রসিকিউশন) মফিজ
উদ্দিন
জানান,
কোতোয়ালি থানার
করা
চারটি
মামলার
তদন্ত
কর্মকর্তা চিন্ময়
দাসকে
গ্রেপ্তার দেখানোর আবেদন
করেন।
শুনানিতে তাঁর
পক্ষে
কোনো
আইনজীবী উপস্থিত ছিলেন
না।
এর
আগের
দিন,
সোমবার
আইনজীবী সাইফুল
ইসলাম
হত্যা
মামলাতেও চিন্ময়
দাসকে
গ্রেপ্তার দেখায়
আদালত।
এই
ভার্চ্যুয়াল শুনানিকে ঘিরে
চট্টগ্রাম আদালত
প্রাঙ্গণ এবং
কেন্দ্রীয় কারাগারে কড়া
নিরাপত্তা জারি
করা
হয়।
প্রসঙ্গত, ২০২৩
সালের
২৬
নভেম্বর জামিন
শুনানিকে কেন্দ্র করে
সংঘর্ষে আইনজীবী সাইফুল
ইসলাম
নিহত
হন।
তাঁর
বাবা
৩১
জনের
বিরুদ্ধে হত্যা
মামলা
করেন।
এ
ঘটনায়
মোট
ছয়টি
মামলায়
৫১
জনকে
গ্রেপ্তার করা
হয়েছে।
তাদের
মধ্যে
২১
জনের
বিরুদ্ধে হত্যায়
সরাসরি
জড়িত
থাকার
অভিযোগ
রয়েছে।
তিন
আসামি—চন্দন দাস, রিপন
দাস
ও
রাজীব
ভট্টাচার্য আদালতে
স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
এছাড়া
৩১
অক্টোবর জাতীয়
পতাকা
অবমাননার অভিযোগে চিন্ময়
দাসসহ
১৯
জনের
বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলাও
হয়,
যার
সূত্র
ধরে
গত
২৫
নভেম্বর তাঁকে
ঢাকায়
গ্রেপ্তার করা
হয়।
বর্তমানে তিনি
চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে আছেন।