সোমবার , ২৪ আগস্ট ২০২৬
সোমবার , ২৪ আগস্ট ২০২৬
হোমরাজনীতি‘আওয়ামী লীগের মতোই বর্তমান সরকারকেও বিতাড়িত করবে জনগণ’: শফিকুর রহমান

‘আওয়ামী লীগের মতোই বর্তমান সরকারকেও বিতাড়িত করবে জনগণ’: শফিকুর রহমান

favicon
ভোরের আলো ডেস্ক:
‘আওয়ামী লীগের মতোই বর্তমান সরকারকেও বিতাড়িত করবে জনগণ’: শফিকুর রহমান

৫ আগস্টের পর জনগণ ফ্যাসিবাদের অবসান হয়েছে বলে আশা করেছিল। তবে দীর্ঘ ১৫ বছর আওয়ামী লীগ যে পথে হেঁটেছে, বর্তমান সরকারও একই পথে এগোচ্ছে বলে অভিযোগ করেছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান।


রোববার (২৩ আগস্ট) দুপুরে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে সীরাতুন্নবী উপলক্ষে আয়োজিত এক সেমিনারে বক্তব্য দেওয়ার সময় তিনি এ অভিযোগ করেন।


শফিকুর রহমান বলেন, ফ্যাসিবাদ কায়েমের চেষ্টা থেকে সরকারকে বিরত থাকতে হবে। অন্যথায় দেশের জনগণ আওয়ামী লীগের মতোই তাদেরও বিতাড়িত করবে।


তিনি আরও অভিযোগ করেন, একটি বিশেষ রাষ্ট্রকে খুশি করতে গিয়ে জুলাই জাদুঘরের অনেক গুরুত্বপূর্ণ উপাদান সরিয়ে ফেলা হয়েছে। একই সঙ্গে একটি দল ছাড়া অন্য সব রাজনৈতিক দলের ইতিহাসও গায়েব করে দেওয়ার চেষ্টা করা হয়েছে বলে দাবি করেন তিনি।


জামায়াত আমির বলেন, জনগণের প্রত্যাশা অনুযায়ী রাষ্ট্র পরিচালনায় জবাবদিহিতা ও সঠিক রাজনৈতিক পরিবেশ নিশ্চিত করা প্রয়োজন।