বৃহস্পতিবার , ২০ আগস্ট ২০২৬
বৃহস্পতিবার , ২০ আগস্ট ২০২৬
হোমরাজনীতিস্বার্থ থাকলে ভারতের বন্ধুত্বের আমন্ত্রণে সাড়া দেবে না বাংলাদেশ: রিজভী

স্বার্থ থাকলে ভারতের বন্ধুত্বের আমন্ত্রণে সাড়া দেবে না বাংলাদেশ: রিজভী

favicon
ভোরের আলো ডেস্ক:
স্বার্থ থাকলে ভারতের বন্ধুত্বের আমন্ত্রণে সাড়া দেবে না বাংলাদেশ: রিজভী

ভারত স্বার্থহীনভাবে বন্ধুত্বপূর্ণ আমন্ত্রণ জানালে বাংলাদেশ সরকার তা সাধুবাদ জানাবে। তবে কোনো স্বার্থ জড়িত থাকলে বাংলাদেশ তাতে এগোবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী।


বুধবার (১৯ আগস্ট) সকালে রাজধানীর শেরে বাংলা নগরের জিয়া উদ্যানে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নেতাকর্মীদের সঙ্গে নিয়ে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।


রিজভী বলেন, বাংলাদেশ একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র। তাই বিশ্বের সব দেশের সঙ্গে সমতা ও পারস্পরিক স্বার্থের ভিত্তিতে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে চায় বাংলাদেশ।


তিনি বলেন, ভারতের সঙ্গেও বাংলাদেশের সম্পর্ক হতে হবে সমমর্যাদা, পারস্পরিক সম্মান ও সমতার ভিত্তিতে। কোনো দেশের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে বাংলাদেশের জাতীয় স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে।