মঙ্গলবার , ০৪ আগস্ট ২০২৬
মঙ্গলবার , ০৪ আগস্ট ২০২৬
হোমখেলাপ্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ উপলক্ষে এমবাপ্পেকে বাংলাদেশে আনার পরিকল্পনা

প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ উপলক্ষে এমবাপ্পেকে বাংলাদেশে আনার পরিকল্পনা

favicon
ভোরের আলো ডেস্ক:
প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ উপলক্ষে এমবাপ্পেকে বাংলাদেশে আনার পরিকল্পনা

বিশ্ব ফুটবলের অন্যতম তারকা কিলিয়ান এমবাপ্পেকে বাংলাদেশে আনার পরিকল্পনার কথা জানিয়েছে সরকার। প্রস্তাবটি বাস্তবায়িত হলে ‘প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ’ জাতীয় ফুটবল প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে ফরাসি এই বিশ্বকাপজয়ী ফুটবলারের উপস্থিতি দেখা যেতে পারে।


সোমবার (৩ আগস্ট) সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ে অনুষ্ঠিত স্টিয়ারিং কমিটির সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম।


তিনি বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় দেশজুড়ে ফুটবলের প্রতি নতুন আগ্রহ সৃষ্টি এবং তরুণদের খেলাধুলায় উৎসাহিত করার লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে। সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠানে রিয়াল মাদ্রিদের তারকা ফরোয়ার্ড কিলিয়ান এমবাপ্পেকে ঢাকায় আনার চেষ্টা করা হবে।


প্রতিমন্ত্রী জানান, এই প্রতিযোগিতার মাধ্যমে দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে প্রতিভাবান ফুটবলার উঠে আসবে বলে সরকার আশাবাদী। এজন্য স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে ফুটবল দল গঠনের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।


তিনি আরও বলেন, কোনো শিক্ষাপ্রতিষ্ঠান দল গঠন করতে ব্যর্থ হলে তার কারণ খতিয়ে দেখা হবে। প্রয়োজনে বিকল্প উপায়ে দল গঠন নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হবে।


আগামী সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহে ‘প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ’ শুরু হওয়ার কথা রয়েছে। সভায় বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী, প্রতিমন্ত্রী, প্রধানমন্ত্রীর উপদেষ্টা এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।